-
মানলে বিধান
মোঃতওহিদুল ইসলামকিসের বড়াই কিসের গর্ব ক্ষণিক মোহের মাঠে
মায়াজালের ভাটার টানে সোনার জীবন লাটে।
এই পৃথিবীর প্রান্থশালায় আমরা সবাই মুসাফির
সুখের নেশায় ব্যস্ত সবাই একটু সুখের গড়তে নীড়।
অবুঝ মানুষ ক্ষণিক মাযায় ভুলে সত্য প্রেম প্রীতি
বিষাদ পথেই যাত্রা করে গাইতে সুখের পাঠ গীতি।
শান্তি মিলে খাঁটি প্রেমে ভিন্ন পথে শুধু ছাই
ভ্রান্ত পথের নেশায় পরে কেউ করোনা আর বড়াই।
মনে রেখো, আমরা সবাই এই পৃথিবীর অতিথি
সহজ সরল রাস্তা পেতে ছাড়তে হবে অসৎ প্রীতি।
মানুষ রতন করে যতন গাইলে ভবে ন্যায়ের গান
মুক্তি পাবে তবেই মানুষ মানলে সঠিক সংবিধান।
(২১/০৫/২১ইং)2 Comments
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar

অভিনন্দন গণমুখি কবিতার জন্য।