Profile Photo

অরন্য হিল্লোলOffline

  • OronnyoHillol
  • Profile picture of অরন্য হিল্লোল

    অরন্য হিল্লোল

    4 years, 1 month ago

    ভালোবাসার দিব্যি
    অরন্য হিল্লোল

    যখন পার না কথা রাখতে
    করো কেন মিছে অঙ্গীকার ?
    যখন পার না উপকার করতে
    করো কেন মানুষের অপকার ?
    যখন করো তুমি ছলনাময়ী কান্না
    বুঝা যায় তুমি জানো না কোন রান্না।
    যখন করো নতুন করে কোন বায়না
    সেই সস্তা অভিনয় তোমাকে মানায় না।
    যখন করো অন্যের প্রতি অজাচিত হিংসা
    দিতে পেরেছ কি তাদের বিন্দুমাত্র ভালোবাসা?
    দেখাতে পেরেছ কি কোন দীপ্ত দৃষ্টান্ত
    বরং উপহাস করেই হয়েছ ক্ষান্ত।
    যোগ্য উত্তরের অপেক্ষায় হয়েছ শ্রান্ত
    তারপরও মেলেনি উত্তর, হয়েছ সর্ব শান্ত
    যোগ্য উত্তরটা আমি না দিলে হবে মোর দোষ
    উত্তর দিলেও কমবে না তোমার আক্রোশ ।
    কিন্তু যেই উত্তরটা শুনলে তোমার দিল হবে ঠাণ্ডা
    না বললে কপালে জুটবে মোর কঠিন ডান্ডা,
    যেই শব্দটা শুনতে তুমি এতো বেশি পছন্দ করো
    না বললে চিৎকার করে করবে লোক জড়ো।
    যেই মিষ্টি বাক্যটি ছারা আর কিছুই শুনতে চাও না
    দুনিয়ার কোন বাজে বাক্য শোনার ধার ধারো না।
    তবে কেন নিজেকে এতকাল বলে এসেছ ম্যাচ্যুরড
    একবারও কি মনে হয় না তুমি আসলেই ইম্ম্যাচ্যুরড।
    ম্যাচ্যুরড তোমাকে সেদিনই বলবো যেদিন –
    সর্ব কাজে তুমি হবে একেবারেই সঙ্গিহীন
    ম্যাচ্যুরড তোমাকে তখনই বলবো যখন –
    তোমার ভাগ্য তুমিই করতে পারবে খন্ডন।
    ম্যাচ্যুরড হওয়াটা এতো সহজ নয়
    ইম্ম্যাচ্যুরড হলেও তাতে নেই কোন ক্ষয়
    বরং যেই আহাম্মক হয়েছে ম্যাচ্যুরড একবার
    দিয়েছে প্রতিপদে শত্রুর জন্ম বারে বার,
    বোবার কোন শত্রু নেই সেটা সবাই জানে
    বোবারও যে পরম মিত্র আছে সেটা কি সবাই মানে ?
    ভালোবাসার দিব্যি দিয়ে বলছি মন দিয়ে শোনো
    এই দিব্যি আর দেব না দ্বিতীয়বার তা কি তুমি জানো ?
    আজ থেকে একেবারে বোকা হাঁদারাম হয়ে যাও
    থাকবে না কোন অনিষ্টকারী, কথাটি মিলিয়ে নাও
    করতে যেয় না আগ বাড়িয়ে কারও উপকার
    বরং শেষে পাবে ঝুরি ঝুরি অপমান আর তিরস্কার।
    করতে যেয় না নিজ কাজের অতিরিক্ত বাহাদুরি
    তোমার উপরেও আছে বহু বাহাদুর নেই তাদের জুড়ি।
    এই দিব্যি পাবে না আর কোন নিকট শুভাকাঙ্খির কাছে
    কনফিডেন্স বাড়াও সব কিছুতে যেটা তোমার ভেতরেই আছে।

    7
    5 Comments

Friends

Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Rokail Diluk
@diluk
Profile Photo
Rashedul Hasan
@rashedul-hasan
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Anika
@anikaa
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Profile Photo
Soumaya-Islam-Rimi
@soumaya-islam-rimi
Skip to toolbar