-
এখন সে আর আগের মত পথ হাটে নাতো খুব,
কেউ দাড়ায় না পথের ধারে হয়ে যে নিশ্চুপ ।
এখন সে আর নূপুর পায়ে পা দোলায় না বেশ,
তাঁরি চোখে দেখেছিলাম ভালোবাসার রেশ ।
এখন সেতো বহু দূরে গ্রামের কোন গাঁয় ,
হাত বাড়ালে তাঁরি হাতে হাত রাখা কি যায় ?
এখন সেতো ভুলেই গেছে পথিক ছিল কেউ,
কার দু’চোখে উঠত ভীষণ কালবোশেখির ঢেউ ?
এখন সে কি আগের মত অট্টহাসি হাসে,
জানতো কি আর কাজল মেয়ে কেউ যে ভালোবাসে ?5 Comments
Friends
Tilottoma kabbo
@dharik
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Arif-Ahmed
@arif-ahmed
Mumtahina Chowdhury
@mumtahinachowdhurytahigmail-com
অপরিচিতা আমি
@opo-ri-001
অপরিচিতা আমি
@opo-ri-1001
শফিকুল মুহাম্মদ ইসলাম
@shafiqul22
Sahat-M.-Samrat
@sahat-m-samrat
Mashuka-Ahmed
@mashuka-ahmed



ভালোলাগা মানুষের সবই সুন্দর। অভিনন্দন।