-
আপন তো কেউ নয়
জুবায়ের আল মাহমুদআপন আপন করিস মনা,
আপন তো কেউ নয়।
আজ মরিলে কালকে দু’দিন,
সর্ব লোকে কয়!ভবের এই খেলা ঘরে,
আপন আপন করি।
মাঝে মাঝেই ভুলে যাই
সবই যাবো ছাড়ি!এতো বন্ধু, এত বান্ধব,
ভালোবাসার স্মৃতি।
চোঁখের আড়াল হয়েই দেখো,
ভুলে যাওয়াই রীতি।যাবার বেলায় সঙ্গী-সাথী,
কেউতো সাথে যাবে না,
আদর করে বুকটি ভরে,
নামটি মুখে নিবে না। আমার সোনা, আমার যাদু,
একটু সময় দিবে না।
প্রাণ পাখিটা উড়ে গেলেই,
আর তোমাকে রাখবে না।নিত্য যাওয়া আড্ডা আসর,
থাকবে একটু থেমে,
দুই-একটা দিন পার হলেই,
উঠবে আবার জমে।এই পৃথিবী মায়ার খেলা,
মায়ার জালে বাঁধা,
ছিন্ন হলেই সেই বাঁধনটি
দেখবে চোঁখে ধাঁধা।ত্রিভুবনে একজনই আছেন,
যিনিই শুধু আপন।
তাহার সাথেই সম্পর্কটা,
করতে হবে স্থাপন!13 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 April 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
মুহাম্মদ আবুল হুসাইন
@muhammad-abul-hussain
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
Deep Rozario
@deep-abraham-rozario
শিউলি চক্রবর্তী
@shiuli
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Shoriful Shoron
@shoriful-shoron
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
Md. Junaid
@junaid-islam
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon


সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ!!!