-
আসবো আবার ফিরে
অনিক ভট্টাচার্য্য
আসবো আবার ফিরে, আজ যাচ্ছি আমি চলে,
আজ আমার খোঁজ রাখবেনা কেউ যদি যায় চলে।
খুব মেতেছি, খুব বকেছি, আপন যাদের ভেবে,
তাদের কাছে দর হারালাম অতি সস্তা ভেবে।
যাচ্ছি আমি চলে , বলে হয়তো যাবো না,
বলে গেলেও তাতে বিশেষ কিছু হবে না।
এতো কাল তো ছিলাম আদরে আবদারে আপন ভেবে,
আসলে ভাবিনি তারা ছিলো আমার কাছে প্রয়োজন ভেবে।
আজ কদর নেই , নেই ভালোবাসা,
আজ তাই শেষ ট্রেনে যাচ্ছি চলে
নিয়ে মনে কষ্ট আর একটু আশা।
কারো প্রতি রাগ নেই , নেই কোন অভিমান।
যাচ্ছি আজ ,আসবো ফিরে ,নিয়ে নিজের মান আর সম্মান।
কখনো করেছি আদর, কখনো বা স্নেহ ,
ভালোবেসে বুকে টেনেছি , সেটাও খারাপ ভেবেছে কেহ।
আজ কদর কমেছে আমার দোষে,
কাছে টেনে বুকে জড়ানোর দোষে।
নিজের সুদিন ফিরলো বলে, তাচ্ছিল্য হলাম শেষে।
আজ কথায় কথায় অবহেলা,
বিরক্ত আর কাজ থাকে নাকি মেলা।
তাই সবার জন্য সময় থাকে আমার বেলায় কাজ ।
আমার দিবস ফুরিয়ে এলো নেমেছে যে সাঁঝ।।
আবার আসবো কোন এক ভোরে,
তখন জানি ছুঁড়ে ফেলা মানুষ গুলোই নেবে আপন করে।।7 Comments
Friends
Md-Zahidul-Islam-Prince
@md-zahidul-islam-prince
মীর অনাবিল
@miranabil
Mohammad-Rakibul-Hasan
@mohammad-rakibul-hasan
Tahmina-Shikha
@tahmina-shikha
MD-Naimul-Islam
@md-naimul-islam
charumannan
@charumannan
Mehebub-Hasan
@mehebub-hasan
Omar Faruk Rayhan
@rayhanpoet
Arif Muslimeen
@arif-muslimeen



শুভেচ্ছা