Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলাম (সবুজ) সিকদারOffline

  • ATTOKENDRIK
  • ছেঁড়া টাকার গল্প
    – মোহাম্মদ সাইফুল ইসলাম সবুজ

    গল্পে গল্পে অনেক বেলা গড়িয়েছে ,
    মানবতা হারিয়েছে তার পরিচয়।
    সহজ সরল ছেলেটা এখন খুব হিসেব করে ,
    বুদ্ধি খাটিয়ে পা মেপে চলে ।
    বেলা শেষে প্রাপ্তির হিসাব গড়িয়ে ,
    দুহাত মুঠ করে বলে ,আর কতটুকু পেরুলে ,
    গল্পটা শেষ হবি ।

    আদর আপ্যায়ন আয়োজন মিটিয়ে ,
    যখন তখন আকাশের দিকে তাকিয়ে ,
    একা একা কেঁদে ওঠে ,বুক ভরা দীর্ঘশ্বাস ।
    কেউ কি এগিয়ে আসবে ?
    পা দুটো বড্ড ভারী হয়ে আসছে ।

    একান্ত মনের ইচ্ছেগুলো ,
    একা একাই হাসছে ।
    যেমন রাস্তার মোড়ের মুচি টা হাসে ,
    ছেঁড়া জুতোর যত্ন দেখে।
    গল্পের মাঝখানে বসে আরও দেখে
    ময়লা ছেঁড়া টাকার এপিঠ ওপিঠ ।
    যদি ছেঁড়া টাকা সেলাই করা যেত
    কতই না ভাল হতো।
    মুচি টা যদি জানতো ।
    ছেঁড়া টাকার ইতিহাস শুধু সেই ছেলেটাই জানে ।
    আমরা তো শুধু গল্প বলি মাত্র।
    গল্প শেষে আশা করি
    হাত তালি আর হাত তালি দে তালি।

    আচ্ছা লোডশেডিং এর বেড়া জালে ,
    যদি গল্পটা শেষ না হয়,
    বলি রেশ টেনে বলি অবশেষ ,
    এটাই আমাদের বাংলাদেশ।
    তারপর আরকি ,
    ছেলেটা গল্প বলছে আর বলছে, আমি শুনছি।
    গল্প শোনা এ আর এমনকি ।
    কে জানে আর কতটুকু আছে বাকী।

    আচ্ছা ছেঁড়া টাকার গল্প গুলো কি এমনি ?

    8
    5 Comments
    • টাকার চেয়ে মানূষ গুরুত্বপূর্ণ।

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 22 April 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • অভিনন্দন!

Skip to toolbar