Profile Photo

Rehana AkterOffline

  • RehanaAkter
  • Profile picture of Rehana Akter

    Rehana Akter

    4 years, 1 month ago

    পথের দিশা
    রেহানা আকতার

    আল্লাহ বলেন ওরে বান্দা
    করিও না আর এত ধান্দা
    থাকবে কি তুমি চিরকাল জিন্দা?

    কাহার জন্যে সম্পদ গড়
    আয়ুর পরিমাপ কি
    তুমি বলতে পারো ?

    যৌবনে করো রঙ্গ মেলা
    হয় যদি তোমার
    এটাই শেষ বেলা ।

    আজকের খবর কি
    তোমার আছে জানা
    কাল কোথায় হবে তোমার ঠিকানা ?

    মনে রেখো ইবাদতের
    শুধু একটি-ই প্লাটফর্ম
    দুনিয়াতেই জন্ম আর দুনিয়াতেই জম ।

    বসে বসে ভাবো
    আল্লাহর ওই দরবারে
    আমি কি নিয়ে যাবো ?

    ভাবতে গেলেই দেখবে তুমি
    করেছো কতো সময়ের হানি
    জানে তোমার অন্তর্যামী ।

    কাঁদে যদি তোমার মন
    খোলা আছে দরজা সারাক্ষন
    তওবায় হও সংশোধন ।

    ভীরু মনে তওবা করো
    ঈমানের চাবি মুষ্ঠে ধরো
    মুমিন হওয়ার চেষ্টা করো ।

    তোমাদের সুখে বানানো হয়েছে বেহেশত
    কর্মদোষে কেন বেছে নাও
    দোজখে যাওয়ার অদৃষ্ট ।

    যদি তুমি ছাড়তে পারো
    দুনিয়ার সুখের নেশা
    তাহলেই পেয়ে যাবে সঠিক পথের দিশা ।

    14
    11 Comments

Friends

Profile Photo
Md Ahsan Habib
@md-ahsan-habib
Profile Photo
Mahbub Al Hasan
@mahbubkfdj
Profile Photo
md.iqbal hussain
@loneliness-boy1
Profile Photo
Arif-Arian
@arif-arian
Profile Photo
তুলি
@tultuli
Profile Photo
Afifa Sultana
@afifa-sultana
Profile Photo
কাব্য রঙ
@mahbuba-hasin
Skip to toolbar