-
অজানা উত্তর
অরন্য হিল্লোলতিমির রাত্তিরে চেয়ে থাকি আকাশপানে
অজানা উত্তরের খোঁজ বুঝি অন্ধকারই জানে।
পাই না তব উত্তর নিকষ অন্তরীক্ষের মাঝে
নৈরাশ্যের হেঁয়ালিতে যেন দুঃখই জাগে সাঁঝে।
নিটোল টলটলে জলরাশিতেও উত্তর খুঁজে মরি
সুধাবারি তেও নিরন্ন হিয়ায় বেয়ে যাই ভগ্ন তরি।
নবনী রাঙা হিমাদ্রি শৈলেও পাই নাকো উত্তর
তুহিন পাথারের প্রহসনেও ভেঙ্গে যায় এ অন্তর।
যোগ্য উদীচীর অভিলাষে খুঁজে ফিরি সবুজাভ বনানী
আদিত্যের ক্ষুদ্র ময়ূখে দেখি বসে আছে বনের রানী,
তারই রুপ জৌলুশে হয় নাকো আলোড়ন এ শঙ্কাহিয়ায়
শুধুই সুধাই সওয়াল, বঞ্চিত চিক্ত দেয় নাকো তাতে সায়।
পরন্ত বিকেলে নন্দিত রানী প্রসন্ন নেত্রে করে লাস্য
অজানা উত্তরের শঙ্কাতেই পাই উত্তরের নিগুড় রহস্য।4 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 06 May 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Dreamgirl mukta
@mukta13
Cr-Abdullah
@cr-abdullah
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Rokail Diluk
@diluk
Rashedul Hasan
@rashedul-hasan
Anup Dey
@anup-dey
Anika
@anikaa
নন্দিনী
@nandini-chowdhuri
ডা মো ফরিদ-উজ-জামান খান
@drfaridtgl



যে উওরের খোঁজে এত তৃষিত কবি তার প্রশ্ন কি জানা আছে কারো?