-
ঈশ্বরী
————–কালো আবছা আঁধারের আকাশে একটি চাঁদ
বিষন্ন রাস্তার বুকে মূঢ় দালানের দেহ এঁকে
ছাড়ায় ম্লান জোছনা অবিরাম – নেই অবসাদ
তাকিয়ে আমি – বদ্ধ ঘরের ভিতর- এক শিশু বুকে।ঘুমিয়ে যাবে এখুনি, সেই প্রত্যাশায় ক্ষনে ক্ষনে
জেনে রাখা সকল ছড়া বলে যাই এক-ই সুরে
কিন্তু সে অবুঝ এমন- হাসছে তখন আপন মনে
পাছে খেলা করবার এই সময় -পালিয়ে যায় দূরে।
পাপড়ি বোজে না একটুকুও – হাত-পা-মাথা স্কন্ধ
নাড়ছে অক্লন্ত- অনবরত হাসছে- খিলখিল
অথচ শ্রান্তির প্রচন্ড হতাশায় আমার চোখ বন্ধ
হতে চায়। তবুও দোল খাওয়াতে দেয়া যাচ্চে না ঢিল।ঠিক আমার পাশে রমনী এক – ঘুমাচ্ছে পরম ক্লান্তিতে
বহু দিন পর বহু বছর ধরে – এই কঠিন পরিশ্রম
করবার পর, আমায় অনুরোধ করেছিল এই শান্তিতে
সে তার দেহ ছড়িয়ে নরম বিছানার বুকে – ঘুমাবে প্রথম।
প্রতিদিন আমি তারে এই দুলুনি দিতে দেখেছি নানান কবিতা বলে
ভয় দেখিয়ে- বাবুটাকে ঘুম পাড়ানোর একটু প্রত্যাশায় রাতের পর রাত
এইভাবে বেদনায় কাতরাতে দেখেছি – শিখা নিভু ফাঁকে
যেইভাবে হারিকেন কমায় আগুনে পুড়িয়ে পুড়িয়ে -সলতের হাত।পিতা হওয়াটা যে কি বিশাল অভিশাপ
সহস্র সন্ধ্যায়- সুনিদ্রার অভিনয় করে আমি বুঝে গেছি।
হতে পারে এ কঠিন পৃথিবীতে আমার প্রবল প্রতাপ
কিন্তু সন্তান পালন নির্মম এমন- বাপ হয়ে চিনে নিছি।
হঠাৎ করে, এই বোধ কাজ করে- আমি এমন অসহায়
সম্মুখে আমার সোহেলী প্রান প্রিয়া – দোজখি যন্ত্রণায়
কাঁদতে থাকে- এপাশ ওপাশ করে- একটু ক্ষমা নেই
বালকের মিষ্টি হাসি -তখন জ্বলন্ত নরকের মতন – অমোঘ মনে হয়।ঐসব অহেতুক নীতি-কথা -লেখা থাকে যে কবিতা
নিছক অসার-অনর্থক- আবর্জনা ভাগাড়ের ভিতর
যেমন। একটু কাঁধে নিলেই- হাতদ্বয় জোড়ো করে নরম দেহটা
দুই পেশিতে-অসহ্য যন্ত্রণা বোধ হয়- যেন উনুনের উপর।
নক্ষত্র নদীর ঐ আকাশ সমান ক্ষমতা নিয়ে যে নারী
রুঢ় প্রস্তর এই পৃথিবীতে জন্মায়- ক্ষমতার ঐ তরবারি
সে কভু চায় না। সন্তান জন্ম দেয়ার ক্ষন তো আসবেই না আলোচনায়
তখনতো প্রতিটি নারী- নারী থাকেনা, ঈশ্বর বনে যায়।7 Comments-
ঐসব অহেতুক নীতি-কথা -লেখা থাকে যে কবিতা
নিছক অসার-অনর্থক- আবর্জনা ভাগাড়ের ভিতর
যেমন। একটু কাঁধে নিলেই- হাতদ্বয় জোড়ো করে নরম দেহটা
দুই পেশিতে-অসহ্য যন্ত্রণা বোধ হয়- যেন উনুনের উপর।
নক্ষত্র নদীর ঐ আকাশ সমান ক্ষমতা নিয়ে যে নারী
রুঢ় প্রস্তর এই পৃথিবীতে জন্মায়- ক্ষমতার ঐ তরবারি
সে কভু চায় না। সন্তান জন্ম দেয়ার ক্ষন তো আসবেই না আলোচনায়
তখনতো প্রতিটি নারী- নারী থাকেনা, ঈশ্বর বনে যায়। কবিতা তো নয় মনে হচ্ছে নারীর বন্ধু । আমিও এমন বর্ণনা আর পড়েনি আসলে কেউ এভাবে ভাবে কিনা জানিনা । ধন্যবাদ ।।
Friends
Asif Rahman
@asifaaron62
Nowsad Jaman Anik
@njanik
MD.RAKIB HASAN ONTO
@rhonto27
চিত্রভানু
@chitrabhanu
Taufiq al sadif
@483-taufiq-al-sadif-roll-483
Zahidul Jamy
@zahidul
সৃষ্টি
@premdevota
মোহাম্মদ নোমান
@nomankhalovi
অনন্য প্রসাদ
@prasad



চমৎকার একটি লেখা। ❤️