Profile Photo

Md. Safi MahmudOffline

  • safimahmud
  • Profile picture of Md. Safi Mahmud

    Md. Safi Mahmud

    4 years, 1 month ago

    না হয় ধর্ষণ করো আর একবার
    ধর্ষিতার মরা দেহ
    যেখানে পোষ্ট-মর্ডান হয় গলা ফেটে
    চিৎকার দেইনা কেহ
    না আর একবার পত্রিকা হউক
    ধর্ষিতার ঐ ছবি
    এমন সুযোগ পেলে আমরা
    ওঠবো হয়ে কবি
    পুড়ে দাও ঐ ধর্ষিতার সাথে
    সাক্ষী-মেডিক্যাল চিতায়
    যেখানে ক্রন্দন কারো চেপে থাকে ভয়ে
    বিচার ছাড়ে পিতা’য়
    না হয় এবার কলঙ্ক গায়
    বেঁচে গেলো যে নারী
    আমরা সবাই সুশীল মানুষ
    শুনি তার আহাজারি
    যে নারীর গাত্রে হামলায়
    জানোয়ারদের আচর
    নাম দিয়ে দাও পতিতা তার
    যায় কি করা বাসর
    অস্ত্র হাতে যে ভাই শোকে
    আইন হাতে তোলে
    আমরা না হয় শিখিয়ে দেই
    বিচার কেমনে ভোলে
    আমরা না হয় এমন দেশে
    ধর্ষকদের পুষি
    আপন মা বোন ধর্ষিতা হলে
    আঙুল কি আর চুষি

    5
    3 Comments

Md. Safi Mahmud

তরুণ লেখক

আমি আমাকে আমার আমিতে অসমাপ্তি, আজীবন অটুট অবিচল

Skip to toolbar