-
অতিরঞ্জিত
-বশির আহমদ
মাত্রাবৃত্ত ছন্দ ৬+২/৬+২/৬+২নয়নে দেখিনা যারে বলিব কী আমি তারে
কেমনে দেবে যে দোষ
হতে পারি নাই আমি তাহার মতন দামি
আমি এক নন্দ ঘোষ!
অযাচিত সব বলি হেলায় খেলায় চলি
খুঁজি নাকো সত্যমূল
আমার হৃদয়ে শত আছে যে ভ্রান্তির ক্ষত
পরতে পরতে ভুল।
জ্ঞান হীনতায় ডুবে বৃথা আবেগের ক্ষোভে
বিদ্বেষ ছড়াই রোজ
নিজের সীমানা ভুলে অন্যের হিসাব তুলে
ভালোবাসা করি খুঁজ!
আশেক যাহার সাজি সে-ই যদি বলে পাঁজি
জীবন হবে গো ঘোর
জীবন চলার পথে শিখি নাই সত্য হতে
আমি-ই বাটপার চোর।রচনাকাল: ২৮/০৩/২০২২, সোমবার।
নোয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ5 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan



একদম ঠিক । লিখে যান।