-
আমি তো শূন্য এক
———————–আমি তো শূন্য এক,
ঘাপটি মেরে বসে থাকা ফাঁপা শূন্যতা যেন-
নিউক্লিয়াস আর ইলেকট্রনের দূরত্বের মতোই,
সিঙ্গুলারিটিতে ভেঙ্গে পড়া
অহমিকায়ভরা সূত্রের মতোই অচল একজন-
যদি না টর্চলাইট আর এন্সাইক্লোপিডিয়া হাতে রাত ভোর করি,
যদি না কৈশোরে
“আকাশ ভরা সূর্য তারা”, প্লেটোর ডায়ালগ, মার্ক্স-এঙ্গেলস, হকিংস, আর “বিশ্বনবি” নিয়ে শূন্য হয়ে যেতে পারি রাতের ভেতর;
আমি তো শূন্য থেকে শূন্যতর কেউ
তারকামন্ডলী খুঁজতে খুঁজতে ছাদে ফেলে রাখা পুরোনো এবড়ো থেবড়ো চৌকির উপর!
আমি তো কিছুই না!
ঝুমুর বরষায় ভেজা কচুরিপানায় ভরা
বিস্তীর্ণ সবুজে ওই শৈশব যেমন,
নিঃসঙ্গ খুব দূরে শোলার ডিঙ্গায় কেউ,
ট্যাটা হাতে টলবল কৈবর্ত ভাসে
শুধু দুড়ার নেশায়,
অথবা হঠাৎ কোনও ডাউক শাবক,
মাছুয়ারা জাল ফেলে,
দেলার ভাই চলে যায় পানার ভুরায়,
অবিরাম অবিরাম বৃষ্টি বিষম-
আমি তো কিছুই না-
ইশকুল থেকে ফিরে
বাঁধতে যদি নাই পারি কেজি দরে কিনে আনা নারিকেল রশির বড়শী-গিটে সাঁকোর বাঁধন।
আমি তো ক্যানভাস যেন
অনেক পুরনো কোনও রোল করা
কাগজেরই মতো-
যদি না চোখ বন্ধ করে ছুঁতে পারি
এস টুয়েন্টি সিক্সের পুরোনো কৌটায়
ইয়েলো অক্সাইড,
ছোট শিশির চাইনিজ ইঙ্ক,
ডিস্টিল্ড ওয়াটার দেয়া এ্যারাবিক গামের বাটি, স্পেচুলা আর পোস্টার কালারের প্যালেটগুলো রঙে মাখামাখি;
যদি না অপেক্ষায় থাকি মহাসমারোহে
রঙ করবো আব্বার পুরাতন জুতা জোড়া
আহা কী সুগন্ধময় এক টিপে খুলে ফেলা
বুট পালিশের কৌটার কালো গন্ধের টান
রোদের বাতাসে!
আমি তো শূন্য এক,
এখনও আব্বার সাদা- কালো এক পোর্ট্রেট হাতে নিয়ে,
আমি তো কিছুই না-
মহান শূন্যতার একদল কোয়ান্টা আর একঝাঁক আপেক্ষিকতা হাতে,
আমি তো শূন্য এক
মহাশূন্যের সাথে।(c) আপন ইমরান
১৫/১১/২০২০ইং2 Comments
Friends
Jannatul Ferdausi
@ferdausi
Foyzur Khan
@foyzur-khan
Shohag arnob
@shohagarnobgmail-com
Md.Mohsin Ali
@fivertrading007gmail-com
Kabi Doctor Mohammad Zakir Hossain Biplob
@zakir-hossain
Mohiuddin Bin Mohammad
@mohiuddinslm
অনিন্দিতা দেব
@aninditadebanibd-6122021
AR Akash
@ar-akash
Sazid Al Mamun
@sazidbd


শূন্যতাকে আনন্দ দিয়ে ভরে তোলো। অভিনন্দন।