-
জানা মতে ইউক্রেন কিংবা রাশিয়া থেকে সয়াবিন তৈলের কাঁচামাল বাংলাদেশে আসেনা। তবুও ভোজ্য তৈলের দাম বাড়ানো হলো যুদ্ধের অযুহাতে। অপরিশোধিত তৈল আসে মালেয়শিয়া ,ইন্দোনেশিয়া, ব্রাজিল ও আর্জেন্টিনা থেকে।
এসব পন্য দেশে আসার পর পিউরিপাইড হয়ে বোতলজাত করতে ১৫ দিনের মত সময় লাগে। এরপরও প্যাকেটজাত হবার পরে স্থানীয় পর্যায়ে খুচরা বিক্রেতাদের হাতে যেতে আরো ০১ সপ্তাহ সময় লেগে যায়।
অর্থাত -প্রতিদিনই বিভিন্ন ফ্যাক্টরী থেকে কয়েক লক্ষ মেট্রিক টন তৈল বিভিন্ন জেলা/ উপজেলা /থানার ব্যবসায়ীদের গোডাউনে যায়। গোডাউনে এ তৈল মজুদ হবার পর স্থানীয় ব্যবসায়ীরা সংগ্রহ করে। সেখানে থেকে ছোট ব্যবসায়ী বা দোকানীরা মজুদ বা সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রি করে।
যার অর্থ দাঁড়ায় -উদপাদন খরচ যদি কোন কাঁচা মালে বেড়ে কিংবা কমে যায় তাহলে সেটার প্রভাব বাজারে আসতে ১৫দিনের মত সময় লাগে। ধরে নিলাম ০৭দিন সময় লাগে। এর আগে প্রতিদিনের চাহিদানুযায়ী তৈলের চলমান চালান থাকে -ট্রাকে গুদামে -ফেরিঘাটে -কিংবা দোকানে। আপনি যদি হটাত করে তৈলের দাম৩৮ টাকা বাড়ান তাহলে সেটা ভোক্তাদের উপরই প্রভাব পড়বে ঠিকই কিন্তু দোকানী কিংবা ব্যবসায়ীদের লাভ হবে লক্ষ লক্ষ লিটার পুরন ৩৮ টাকা। কারন তারা নতুন দামের তৈল কিনবে ০১ সপ্তাহ পরে।
যেসব ব্যবসায়ী সরকারে সাথে যোগাযোগ রক্ষা করে চলেন এবং পূর্বেই জানতেন রাতারাতি ৩৮টাকা বেড়ে যাবে তাদের গুদামে যদি এখন হাজার হাজার লিটার তৈল মজুদ পান -তাহলে সেটা অবাক হবার কোন বিষয়তো নয়।2 Comments
Friends
Balai-Karmokar
@balai-karmokar
Shafi Hoque
@shafi-hoque
শাহারুখ আহমেদ শান্ত
@shaharukh83
Shubha-Jit-Datta
@shubha-jit-datta
Rokail Diluk
@diluk
nomanur-rahman
@nomanur-rahman
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Md-Maruf-Hasan
@md-maruf-hasan
ফারজানা সুলতানা সুরভী
@oddeven



তেল নিয়ে কত তেলেসমাতি!