-
নতুন শিশু
মোঃতওহিদুল ইসলামসোনার চামচ মুখে নিয়ে জন্ম যাদের ভবে
সেই মুখে আজ নেশার বড়ি খায় কেন তবে?
ওরা কারা হেসে হেসে নেশা খাওয়ায় যারা
ধরা ছোঁয়ার বাইরে থাকে নির্মূল হয়না সারা।
সরলমনা মানব শিশু নীল নেশায় আজ পরে
সর্বনাশী অপরাধ সব করছে সমাজ জুড়ে।
মাতা পিতা স্বজন যারা সবাই পথের কাঁটা
নেশার ঘোরে আপন ভুলে গায়ে তুলে ঝাঁটা।
কাছের মানুষ কাঁদে বসে ওদের সুখের আশায়
নেশা ছেড়ে ওরা যদি আবার ঘুরে দাঁড়ায়।
ওরা কারা করছে যারা মনুষ্যত্বের মহাসর্বনাশ
নাই কি উপায় করতে ওদের সমূলে বিনাশ?
সভ্য জাতী গড়তে হলে রুখতে ওদের হবে
তবেই মানুষ শান্তি সুখ নতুন করে পাবে।
সময থাকতে সঠিক পথে করলে সবে কাজ
আলোর পথে নতুন শিশু পরবে মাথায় তাজ।
(০৭/০৬/২১ইং)2 Comments
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar


নেশা সর্বনাশা। সমাজ সচেতনতার জন্য কবিকে ধন্যবাদ।