Profile Photo

মীর অনাবিলOffline

  • miranabil
  • Profile picture of মীর অনাবিল

    মীর অনাবিল

    • 4 years, 6 months ago

    শান্তিচুক্তি

    মীর অনাবিল

    আমি আর টমি বাসার উঠোন থেকে সব তাকিয়ে তাকিয়ে দেখছিলাম।

    রাশিয়া ইউক্রেনে শান্তি চুক্তি হয়ে গেছে।

    মোড়ের ওয়াইনশপে মানুষ ভিড় করছে। যুদ্ধ শেষে ঘরে ফিরছে অনেকে। অলিতে-গলিতে চলছে ফ্রুটসাল। লেট নাইট শো এর সকল টিকেট কিনে ফেলেছে শহুরে প্রেমিকেরা।

    বিশ্ববাজারে তেলের দাম কমছে। আত্মীয়দের মিলনমেলায় পুড়ছে শূকরের মাংস। বোর্শে গরম হচ্ছে রেস্তোরাঁয়।

    মানুষের মিছিল নেমেছে৷ যুদ্ধ নেই, সহিংসতা নেই। সবাই ছোট্ট শিশুর মত চারপাশ দেখছে। নতুন সময়কে বরণ করে নিচ্ছে সবাই। ধ্বংসস্তূপে সাজাচ্ছে নতুন পৃথিবী।

    হঠাৎ টমি অস্থির হয়ে ওঠে। ভাবে এই বুঝি ওর মনিব এলো। একদৃষ্টিতে তাকিয়ে থাকে।

    আমি অস্থির হই না। আমি জানি বাবা ফিরবে না শান্তিচুক্তিতে।

    14
    7 Comments
Skip to toolbar