Profile Photo

পি.কে. সরকারOffline

  • PKSarker
  • Profile picture of পি.কে. সরকার

    পি.কে. সরকার

    • 4 years, 6 months ago

    ♥বেলা শেষে♪
          – পি কে সরকার
    যে পথে তুমি করলে গমন,
    তা তো ছিলো তোমার চয়ন।
    যদিও বলো অতৃপ্ত তুমি,
    তথাপি আবিষ্ট ছিলে তুমি।
    দুরন্ত ছুটে চলা যৌবন,
    সর্বদা খুঁজেছো মৌবন।
    সময়কে পাশ কাটিয়ে,
    যৌবনরসে ছিলে বশে।
    প্রিয় অপ্রিয় গুরুত্বহীন,
    হরমোন জ্বালা সীমাহীন,
    নিবিষ্টচিত্ত বিত্ত বৈভবে,
    ভ্রমে ছিলে কামের মোহে।
    কৌমার, যৌবন নয় অশেষ,
    তবু কেনো কাটেনা আবেশ!
    বেলা শেষে ক্লান্ত বেশে,
    দেহীর দেহ জরার বশে।
    শেষ বিকেলে পথের ধারে,
    স্মৃতির পাতা আঁকড়ে ধরে,
    কি সুখ তুমি খুঁজে পেলে?
    একদা দেহ যাবে অবসরে
    ছুটে চলা তখন বন্ধ হবে,
    প্রিয় মুখ স্মৃতিতে ভাসবে,
    কাজ একদিন ফুরিয়ে যাবে,
    তখন মন প্রিয় সঙ্গী খুঁজবে,
    সময়ের অজুহাতে তারে,
    ফেলে গেলে গহন রাতে,
    ছোট ছোট খুশি তুচ্ছ ভেবে,
    ছুটলে তুমি বিলাশী মোহে,
    সময় যখন ফুরিয়ে এলো,
    কাজ তোমায় বিদায় দিলো,
    ওরে বোকা দেহ’রে….
    দেহীও তোমায় ফেলে গেলো…..!!

    15
    11 Comments

পি কে সরকার

 

“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”

Skip to toolbar