-
সাজিদ রাইয়ান
অচেনা মুখতোমার অভাব খুঁজি না আর
অপূর্ণতাও বোধ করি না।
বিষণ্ণতার নিরেট বিরাণভূমির মতো
মোহভঙ্গের ধূসর নৈঃশব্দ্যও নেই জীবনে ।।ভেতরের নোনা শ্রাবণধারা
এখন শুধু বাইরের মুষলধারার মতো
তুমুল ঝড় তোলে কখনো কখনো
তবুও খুঁজি না আর তোমাকে।।নির্জনতায় তোমাকে আর ভাবি না।
মায়াবী জ্যোত্স্না রাত করে না চন্দ্রাহত
চেয়ে দেখি বিষণ্ণতাপূর্ণ রাত, কী সুন্দর!!
নিঃশ্বাসের ছায়া হয়না আর
তোমার প্রিয় মুখ।।মুছে ফেলা দ্বিধাবোধের দোলাচল
রাত জাগা ভেতরের ঘুণপোকার ডাক
কিছুই আমাকে পথভ্রষ্ট করে না।
ছুঁয়ে দেয়া স্পর্শের অনুভব আর
আফসোস এর অভিযোগ তুলে না।কাছে পাওয়ার অযুত আকুতি নেই
নেই না পাওয়ার অনুযোগ।।
নেই কোনো আবদার বরষার কাছে
কষ্টজল ধুয়ে নিতে।ক্লান্তিহীন রাত বরং ফিরিয়ে দেয়
কত সতেজ বসন্ত।।
ঠোঁটের কোণায় জমা বাষ্পকণা
এখন আর ভালবাসার শিশির বলে ভুল হয় না।।
তোমার গায়ের আকুল গন্ধ মাদকতায়
আর বিভোর হয় না মন ।তাই তো কোনোখানে খুঁজি না আর তোমাকে।
তোমার চেনা মুখ কতো অচেনা এখন !
শুধু কি আমার কাছে??? ৷।9 Comments-
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা @prithula Zaman
-
অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রিয় কবি @Drako Shajib। আপনার জন্য রইল শুভকামনা।।
-
(আমি এখানে নতুন। এখনো পুরো পুরি ঠিক বুঝে উঠতে পারি নাই।। নতুন পোস্ট কীভাবে? তা পারছি না!একটি কবিতা এখানে পোস্ট করলাম)
প্রশ্ন #
শুধু তার জন্য
পুড়িয়া মরিতে তবু মন চায় জানি
এ কেমন চাওয়া?বার বার তার-ই উষ্ণতার খোঁজে
রূপ-মাধুর্যের টানে নয়,
দেহের টানে নয় শুধু, মন তা জানে।
যৈবতী কন্যার লাগি পরাণের গহীনে
এত টান কোথা থেকে আসে?জানে না যুবক, জানে কি কোনো প্রেমিক ?
প্রেম কি শুধু দেহের টানে শরীর লইয়া খেলা!
যৌবন শেষ হইলেও তবুও কেন থাকে?তার লাগিয়া বুকের কোণে চিন চিনে ব্যথা
জেগে ওঠা এ ব্যথার টানে তার পানে
বার বার ছুটিয়া যাইতে মন
চায় শুধু তারে এক পলক দেখিবার মন ভরে!জোছনা রাতে বাতাসে ছাতিমের গন্ধের মতো মিশে
বার বার মাতাল কেন করে সে!
সে কি তবে বাতাসেও ভেসে থাকে
গোপনে আমার চারদিকে!এত আকর্ষের শক্তির টান কেন তার
কোথা থেকে আসে
তারে ভুলিয়া থাকা কয়জন পারে?
কোনো প্রেমিক কি তা জানে??##১২/৫/২২
Friends
Shahjalal Shamim
@shahjalal-shamim
আসাদুজ্জামান জুয়েল
@asadjewel
সঞ্জিত তির্কী কাব্যিক
@sonjittirkypronob
Md Nazrul Islam
@mnazrul94
Dhali Moin
@dhali-moin
Jubayer Al Mahmud
@jubayer
সাইফুন নেসা সীমা।
@mehermehershima
নিশাত আনজুম
@nishathunzom
Rehana Akter
@rehanaakter



সুন্দর