Profile Photo

Ahmed OviOffline

  • cast.oviya
  • Profile picture of Ahmed Ovi

    Ahmed Ovi

    4 years ago

    গলির ঘোলাচাঁদ।

    “ঘন্টায় তিনশো টাকা, কম নাই, আমাগোর ও প্যাট আছে স্যার” মহিলা তেজের সাথে বলল কথাটা। তার চোখ দুটো লাল, বিধ্বস্ত দেখাচ্ছে তাকে।
    “এতো কেন। ২০০ দেব যাবি?” সিগারেটের ধোয়া ছাড়তে ছাড়তে বলল লোকটা। তার মুখে ধূর্ত হাসি।
    “সামনে ঈদ। আমাদের ও সখ আল্লাদ আছে স্যার, এক সের চাল পঞ্চাশ টাকা, কেমনে বাচমু?” রুগ্ন মহিলা ক্লান্ত কন্ঠে উত্তর দিলো।
    লোকটা মৃদু হেসে ঘরে ঢুকে গেল। সাথে সাথে দরজার খিল তুলে দিলো রুগ্ন মহিলা।
    ছোটখাট একটা ঘর,তার সবটা জুড়ে হালকা আলো আর অন্ধকার বিরাজ করছে। রং চটে যাওয়া দেয়ালের জায়গায় জায়গায় সিমেন্ট খসে পড়েছে। এক কোণে একটা আলনা, তার উপর জড়োসড়ো করে জামানো কাপড়ের স্তুপ। খাটের সাথে ড্রেসিং টেবিল, তার উপর সাজার সামগ্রী। আয়নাটার প্রলেপও খসে পড়েছে এ ঘরের স্বপ্নের মতোন। ঘরটায় একটা খাট আর একটা চৌকি। চৌকিতে উলঙ্গ দেহে ঘুমাচ্ছে ফুটফুটে এক শিশু। ঘুমের ভেতরেই মুচকি হাসছে সে।
    ভেতরে ঢুকেই শাড়ি আঁচল ফেলে দিলো রুগ্ন মহিলা। শেষ টান দিয়ে সিগারেট টা ছুড়ে ফেলল লোকটা। তারপর সেও শা
    ড়ি খোলায় ব্যস্ত হয়ে পড়লো।
    ততক্ষণে দূর আকাশে ঘোলাচাদঁ ঝিমিয়ে গেছে। গলির শেষ মাথায় মদের দোকান, বাতাসেও তার সুস্পষ্ট ছাপ। কোথা থেকে জানি বেসুরো গলায় কেউ গান করছে আর খিল খিল করে হাসছে। গলি ধরে টলতে টলতে হেটে যাচ্ছে এক ছায়ামূর্তি আর অশ্রব্য ভাষায় গালি দিচ্ছে কাউকে।
    এই অন্ধকার গলিতেও হয়তো ফ্যাকাশে সকাল আসে, সূর্যও হয়তো কোনো নতুন স্বপ্ন বয়ে আনে। কিন্তু রাতের ক্ষত টা মুছে দিতে পারে না।

    7
    3 Comments

Friends

Profile Photo
Abu Taher
@abu-taher
Profile Photo
Arif Muslimeen
@arif-muslimeen
Profile Photo
Foyzur Khan
@foyzur-khan
Profile Photo
Shohag arnob
@shohagarnobgmail-com
Profile Photo
Shoriful Shoron
@shoriful-shoron
Profile Photo
Shovan Khan Sabuz
@methopath
Profile Photo
Zahidul Jamy
@zahidul
Skip to toolbar