Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • তোমার দয়াল নামের ওসীলাতে আমায় কর পার
    পূণ্য খাতা শূণ্য মুর্শিদ আমি গোনাহগার।।

    সারা বেলা ঘুরছি আমি পেটেরই ধান্ধায়
    নামাজ রোজা করি নাই আমার হইব কি উপায়
    এখন সন্ধ্যাবেলায় এ পার ঘাটায়
    আমার কেবল কান্দন সার।।

    রক্তে যখন জোর ছিল গো চামড়া ছিল টান
    কানে তুলি নাই গো মুর্শিদ তোমারই বিধান
    কোরান হাদীস মানি নাইগো
    ধারিনি তোমারই ধার।।

    জীবন হাটে নামল সন্ধ্যা এখন কি যে করি
    সামনে আমার বিপুল দইর্যা ঘাটে ভাঙ্গা তরী
    করতাছে পার তারে তারে
    পাড়ের করি আছে যার।।

    পাড়ের কড়ি হারাইয়া আজ একা নদীর ধারে
    অধম রবিন কেঁন্দে কেঁন্দে ডাকে তোমারে
    মুর্শিদ তুমি ছাড়া এই নিদানে
    সহায় কে আছে আমার।।
    ২২/১০/১৭

    5
    2 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar