Profile Photo

Bodrul-Islam-MohsinOffline

  • Bodrul-Islam-Mohsin
  • Profile picture of Bodrul-Islam-Mohsin

    Bodrul-Islam-Mohsin

    4 years ago

    না বলা যে কথা বলা হয়নি
    —-বদরুল ইসলাম মহসিন
    থাক না- না বলায় থাক
    যে কথা হয়নি বলা আগে।
    শুরুতেই যে কথা শেষ হয়ে গেছে
    সে কথা তুলে আর কি লাভ ?
    আমিতো বেশ আছি ভালো
    গুছিয়েছি নিজেকে নিজেই,
    না বলে গিয়েছো চলে,
    নিয়েছি তো মেনে।
    sorry বলার অভ্যাস আমার নেই
    হয়তো স্মৃতির দুয়ার খুলে খুজবো তোমায়।
    অগভীর রাতে কিছু চিরচেনা স্বপ্নেরা হানা দিতে পারে.
    তবুও ভুল করে ডাকবোনা তোমায়।
    আমার দেওয়া পুরানো নামটি ধরে
    না রয়ে, সব সম্পর্ক চিরজীবনে
    মানুষের সব চাওয়া পূরণ হয় না।
    এখনও সেই পুরানো জায়গায় রোজ বিকেলে বসি, সময় পেলে একদিন এসো
    গল্প করা যাবে, বসে পাশাপাশি…

    6
    6 Comments
Skip to toolbar