-
♣গর্দভ পি কে’র চুলকানি♥
– পি কে সরকার
আহা রে! গর্দভ পি কে রে,
অযথা কি সব বাতুল লিখিস রে!
স্বধর্মে ভিন্ন মত,
লাগে কি তোমায় অদ্ভূত?
তারটা সে মানে না,
আমারটা ও মানে না!
তাতে তোর কি,
কেনো তোর চুলকানি?
কি যে যন্ত্রণা,
একেক জনের একেক মন্ত্রণা!
সৎ লোকের ঠাঁই নাই,
চাঁই লোকের চাপার ঠেলায়।
দেখ! ইহা অনাধিকার চর্চা,
তাই সবে বলে, পি কে গেছে মূর্ছা।
কি উদ্ভট যন্ত্রণা,
গলধঃকরণ অবিরত ডিগবাজি বাহানা!
যে যার মতন করে,
দেয় যত্রতত্র বিবৃতি উগরে উগরে।
আহা রে! গড্ডল জনে,
অবিরত চলে তাণ্ডব নৃত্য করে।
তলিয়ে দেখেনা যেজনে,
সাধারণ জনগণ সেই জনে।
এবার কিন্তু বাড়াবাড়ি,
যত বড় মুখ নয় তত বড় কেন বললি?
আহা রে! গণ জনে,
তলিত মূর্ছনায় নেচে নেচে উঠে।
এ ধরা ভরা চাঁই আর চাঁই,
হায় রে! সজ্জনে কোথা যে লুকায়?
সেকাল একাল তলিতকাল,
ওহে গণ জনে, ইহাই কলিকাল।
গণ গণের গুণগুণানি,
চতুরগণের অনুকার চুলকানি।
হায় রে! গণ জনা,
গণনায় তোরে কেউ ধরে না।
গণ জনের বোধোদয়,
সেকাল একাল কোনোকালে আর না হয়!
ধিক্ গর্দভ পি কে ধিক্ তোরে,
অযথা বকবক বকবক করিস ক্যানে?6 Comments
পি কে সরকার
“পি.কে. সরকার — শব্দের ভেতর মানবতা ও সমাজের গভীরতম সত্য খুঁজে চলা এক সমকালীন বাংলা লেখক।”
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
মো: নাজমুল আখতার
@faith
Khondkar Mostaque Ahmed
@mostaque
Kazi Fahim hossin
@fahim6542
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
নাদিম হোসাইন
@nadim-hossain
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
afrida-jahar
@afrida-jahar
আমীর হামজা (লাম)
@amit



লিখতে লিখতে লেখক। হতাশার স্থান নাই মানব জীবনে। অনেক শুভকামনা।