-
ব্যথা
মোঃ হেদায়েতুল ইসলামছোট্ট জীবনে কত ব্যথা আসে যায়,
স্রষ্টার লীলা খেলা বুঝা বড় দায়।
অল্প ব্যথা থেকে কেউবা হা হুতাশ করে,
ব্যথা পেয়ে ব্যথা নিয়ে কেউ যায় হঠাৎ মরে।
ব্যথা পেয়ে কেউ দেখ পাগল হয়ে রাস্তায় ঘুরে,
অজস্র ব্যথা নিয়ে কেউ কেউ চলে যায় দূরে।
মানুষ বড়ই অভিমানী কেউ বলে কেউ চুপ থাকে,
দেখ ব্যথা ভরা কত মানুষ পৃথিবীর বাঁকে বাঁকে।
কারো ব্যথা নেই চাকরি নেই ভালো পেশা,
কারো ব্যথা ঘরে চাল নেই অতি করুণ দশা।
কারো ব্যথা রোগে ভোগে চিকিৎসা নাই,
কারো ব্যথা ছেঁড়া বস্ত্র পরে ভাঙ্গা ঘরে ঠাঁই।
কারো ব্যথা সুশিক্ষা চেয়েছিল অভাবে হয়না,
কারো ব্যথা জীবনে ভালো সুযোগই পায় না।
কারো ব্যথা শেষ হওয়া কাজটি শেষ হয় না,
কারো ব্যথা উপকার করে ও নাম পায় না।
কারো ব্যথা শ্রমের সঠিক মূল্য মেলে না,
কারো ব্যথা ছেলে মেয়ে ভালো আচরণ করে না।
কারো ব্যথা রমণীর অজস্র দুর্ব্যবহার নিয়ে,
কারো ব্যথা স্বামীর অতিষ্ঠ আচরণ দিয়ে।
কারো ব্যথা ক্ষমতা নাই বড়ই অসহায়,
কারো ব্যথা অমানুষের আচরণে মান যায়।
কারো ব্যথাতে কারো জীবন হয়ে গেছে নষ্ট,
কারো ব্যথাতে জেগে ওঠো হবে না পথভ্রষ্ট।2 Comments
Friends
হুসাইন বিন আব্দুল কাদের
@hossain37
ইরা
@egq95618laoia-com
মৌমিতা
@ofd66076toaik-com
সৌম্যদীপ
@efh47773laoia-com
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn
Jubak Anarjo
@abu-haanif
Atosh Biswas-
@atosh-biswas
মোঃ বায়েজীদ
@bayejid
Redwan Khan
@redwan-khan


সব দুঃখ জয় করে তবেই মানুষ। অভিনন্দন।