Profile Photo

Sajid Raiyan ( সাজিদ রাইয়ান)Offline

  • Sajid07
  • প্রশ্ন #

    শুধু তার জন্য
    পুড়িয়া মরিতে তবু মন চায় জানি
    এ কেমন চাওয়া?

    বার বার তার-ই উষ্ণতার খোঁজে
    রূপ-মাধুর্যের টানে নয়,
    দেহের টানে নয় শুধু, মন তা জানে।
    যৈবতী কন্যার লাগি পরাণের গহীনে
    এত টান কোথা থেকে আসে?

    জানে না যুবক, জানে কি কোনো প্রেমিক ?
    প্রেম কি শুধু দেহের টানে শরীর লইয়া খেলা!
    যৌবন শেষ হইলেও তবুও কেন থাকে?

    তার লাগিয়া বুকের কোণে চিন চিনে ব্যথা
    জেগে ওঠা এ ব্যথার টানে তার পানে
    বার বার ছুটিয়া যাইতে মন
    চায় শুধু তারে এক পলক দেখিবার মন ভরে!

    জোছনা রাতে বাতাসে ছাতিমের গন্ধের মতো মিশে
    বার বার মাতাল কেন করে সে!
    সে কি তবে বাতাসেও ভেসে থাকে
    গোপনে আমার চারদিকে!

    এত আকর্ষের শক্তির টান কেন তার
    কোথা থেকে আসে
    তারে ভুলিয়া থাকা কয়জন পারে?
    কোনো প্রেমিক কি তা জানে??

    ##১২/৫/২২

    12
    8 Comments
Skip to toolbar