Profile Photo

Emotionless RimaOffline

  • Emotionless-Rima
  • Profile picture of Emotionless Rima

    Emotionless Rima

    • 4 years, 5 months ago

    একমুঠো স্বপ্ন পূরণ

    আপা বলেন, বাহিরে যাস না মনা
    কাকা বলেন, পাগলামি আর করোনা
    ভাইয়া বলেন, পাঠে এবার মন দে;
    পাঠে আমার মন বসে না
    কদমফুলের গন্ধে।
    আমার কেবল ইচ্ছে জাগে
    বৃষ্টির পানিতে ভিজতে
    আমার কেবল ইচ্ছে জাগে
    পদ্মার চরে থাকতে,
    নদীর পানিতে পা ভিজিয়ে
    সূর্যের দিকে তাকিয়ে থাকতে।
    সবাই যখন কৌতুহলে তাকায়
    পদ্মা নদীর চরটায়
    আমায় পাগল ভেবে
    মনে মনে কথা আওড়ায়।
    তখন কেবল ভাবতে থাকি
    কেমন করে পানির উপর চলব
    কেমন করে ডানা মেলে
    সাগর ছাড়িয়ে আসমানে পাড়ি জমাব।
    কেমন করে বৃষ্টি ভেজা কদম হাতে
    পাগলামিতে মেতে উঠব।
    কেমন করে দমকা হাওয়ার তালে
    উন্মাদনা আমায় ভর করে।
    সবাই যখন ব্যস্ত ভীষণ
    স্বপ্ন পূরণের জন্য
    আমি না হয় ভবঘুরে হবো
    প্রকৃতির প্রেমে হয়ে মগ্ন।
    এবার হোক না তবে
    বেখেয়ালি মনের একমুঠো স্বপ্ন পূরণ।
    Emotionless Rima

    অনুপ্রাণিত: কবি আল-মাহমুদ।

    12
    13 Comments
Skip to toolbar