Profile Photo

আহমেদ হানিফOffline

  • Hanif
  • Profile picture of আহমেদ হানিফ

    আহমেদ হানিফ

    4 years, 1 month ago

    অমানুষ!
    আহমেদ হানিফ।

    পৃথিবীপৃষ্ঠে লালিত আমি,
    মনুষ্যকৃত দেহের আবরণে ঢাকা একটা রক্তপিণ্ড!
    আমি সভ্যতার কোন কালেই মানবিক নই-
    নই কোনো মানবের,
    আমি চিরউন্মাদ!
    আমি বিশ্ব দরবারে ভীতিকর-
    আমি মহা ধ্বংস!
    আমি,
    আত্মীয় পরিজনে কেউ না,
    না কোনো গৃহতলে আশ্রিত!
    আমি ভয়!
    তাবৎ পৃথিবী আমাতে ভয়ার্ত।
    আমি জানোয়ার,
    রক্ত খেকো প্রাণী-
    মানি-না কোন বাঁধা,
    আমি চিরশত্রু মানবের।
    বড়ই অমানুষ আমি,
    আমার কাছে নেই কোন ভেদ,
    আত্মীয়ে-অনাত্মীয়ে।
    আমি পাষাণমূর্তি,
    দয়াহীন কাপুরুষ।
    আমি লোভী,
    প্রকাশ্যে ভীতিকর,
    অনাচারী-অমানবিক।
    রাস্তার ধারে সুযোগ সন্ধানী শয়তান-
    আমি পশু! পশুত্বের বলয়ে বন্দি।
    আমি খুনি!
    নির্জনে আমি দুর্বিষহ।
    ছয় কিংবা ষাটোর্ধ তাতে কি?
    আমি রক্ত খেকো!
    আমি পশু!অবাধ্য মানবসত্তা।
    আমি বিকৃত চিন্তায় মত্ত-
    অমানুষ!
    আমি ধ্বংস এই সভ্য সমাজের।

    4
    1 Comment
Skip to toolbar