-
শ্রাবণ
শ্রাবণ ঘিরে তোমরা নানা শখ পোষো।
বৃষ্টি নামলে চুলোয় খিচুড়ি বসাও। প্রেমিকার সাথে কফিশপে বসে বৃষ্টি দেখো। চকলেটের লাভায় ভালবাসা গলে পড়ে।
কিংবা তেরপল টাঙানো টঙে বসে ঘণ্টার পর ঘণ্টা একের পর এক চা খাও। আগে আগে বাসায় পৌছে কাঁথার নিচে শুয়ে রাত নটার খবর দেখো।
ছাদে গিয়ে বৃষ্টিতে ভেজো। রবীন্দ্র, পপ রক নানা জনরার গান চলতে থাকে হোম থিয়েটারে। প্রেমিকার জন্যে নিয়ে যাও বর্ষণস্নাত ব্যুকে।
সিগারেটের ধোঁয়ায় রিং বানাতে বানাতে থাই গ্লাসে বৃষ্টি দেখো। ছুটির দিনে ঘুম পাড়িয়ে রাখে বিদ্যুত আর মেঘের শ্রুতিমধুর ডুয়েট।
শ্রাবণ ঘিরে শহরে তোমরা নানা শখ পোষো।
নদীর পাড়ের জনগণ আমরা শ্রাবণ ঘিরে মৃত্যু পুষি।16 Comments-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 18 May 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
Friends
Nushrat Mohima
@nushrat-jahan-mohima
__ariyan__
@ariyan
মাধব চন্দ্র রায়
@madhabroy2012gmail-com
Jannatun Nur
@jannatun-nur
Shoriful Shoron
@shoriful-shoron
নিশাত আনজুম
@nishathunzom
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
TANVIR MAHATAB AHMED KHAN
@tmaksolemn


দারুন বলেছেন ভাই… নদীর পাড়ের জনগণ আমরা শ্রাবণ ঘিরে মৃত্যু পুষি