-
প্রত্যেক টোকাই এমন ভস্ম হতে থাক তোমার তীব্রতায়!
================================
মনে হচ্ছিলো আরো একটি নতুন সূর্য উদিত হতে যাচ্ছে,
এটি ওটা, নাকি এটাই স্বকীয় তা আমার বিচার্য ছিলোনা;
শুধু চিত্তের কোণে টিকটিকি উল্লাসিত হয়ে জানাতো,
স্বপ্নে, বিভোরে ও বিভিষিকায়—-
এ সে নয়! এ আরো তীব্র!সম্বিত ফিরে পেলে আবার নিজেকে শ্লেষাচ্ছাদিত করে
সেই গোপন মুচকি হাসি;–
এ তো সেই, যে যুগ যুগ ধরে বেঁচে থাকার শক্তি জোগায়; ছাইপাশ!
উত্তেজিত হয়ে পরক্ষণেই ডুবে যেতাম,
নিজেকে ফাঁকি দেয়ার সেই নিয়ত সাধনায়।
সাধনা ভঙ্গ হলে শুয়ে শুয়ে হিসেব মিলাতে চাইতাম,
কতগুলো মশার কামড়ে পায়ে এমন আগুন জ্বলে।
কোন হিসেব মিলানোর আগেই
চলতে চলতে জ্বলানীহীন এক মেশিন ধপ করে নিস্তেজ হয়ে যেতো।
যেন ফুটপাতের টোকাই।আজ, অনেক দিন পর মনে হচ্ছে আমি ডানে বামে তাকাতে পারছি।
মনে হচ্ছে এ নতুন কিরণ আসলেই তীব্র।
সূর্যদেব, প্রতিদিন তর্পণের আশির্বাদ যদি ভস্ম বানিয়ে দাও,
তাহাই সহি। আমি ভস্ম হতে চাই এই তীব্র কিরণে, প্রতিক্ষণ!
প্রত্যেক টোকাই এমন ভস্ম হতে থাক তোমার তীব্রতায়!
১৫.০৫.২০২২ ০২ঃ১৪
বাং, ঢাকা।5 Comments
Friends
Md. Nur Alam (এইচ. এম নুর আলম)
@nuralam
ইফতিশা খানম
@eftishakhanam
ঈশিতা ঈরু
@eshitabiswaseru15
মালিক ফাহাদ
@m-m-fahad
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
Humayun Kabir Surjo
@humayunkabir-surjo
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
উজ্জল রায়
@anthony6
বশির আহমদ
@bashir93



ভালো লেখা 👌