-
“অভিলাষ”
না হয় একটা তারাই জ্বলবে রোজ নীল আকাশের বুকে,
উড়িয়ে দিও মিথ্যে কাগজ আবেগঢাকা খামে!
তবুও বসন্ত নামুক মরচে ধরা সুখে।
না হয় চাঁদের পাহাড় ডুববে গিয়ে সূর্য যখন প্রখর,
কলঙ্ক যা আছে সব ঘুচিয়ে কালো প্রহর।
না হয় আরেকটু শিশির জমুক সেই প্রথম বেলার মত!
জানিয়ে যেও,জেনেও রেখো,
আবেগমাখা আড়ালে থাকা
খুব একাকি অভিমান যত!
না হয় আজ ঝরবেনা ফুল নতুন কুঁড়ির আশায়,
জেনোও সবকটা ফুল সুবাস ছড়ায় বসন্তের ই আভায়!
না হয় কাশফুলের ঐ শুভ্র পরশ লাল পলাশে ভাসে,
ঘুচিয়ে আঁধার,পেরিয়ে সকল প্রাচীর,জীবন তবুও আশায় বাঁচে।7 Comments-
@Drako Shajib অনেক ধন্যবাদ সুন্দর মতামতের জন্য।
Friends
Mijanur rahoman ridoy
@mr-ridoy
Lamia Haque puspita
@pus-pi-ta
মাহবুবা করিম
@mahabuba-karim
Shayed-Khan
@shayed-khan
Sumaiya Rimu
@sumaiyareegmail-com
Mafruha-Tabassum
@mafruha-tabassum
সুশান্ত সরকার
@sushanto
Bashir Ahmed
@bashirahmed
Mifrat-Fabiha
@mifrat-fabiha



মানবিক চাওয়া পাওয়া নিয়ে আমাদের আকুলতার শেষ নেই। কবির কলম সেই কথা বলে। অভিনন্দন।