-
হারিয়ে যাওয়া স্মৃতি
-বশির আহমদ
হারিয়ে গেছে শহর গাঁয়ের মায়া ছবি খানি
হারিয়ে গেছে নদীর রেখা ভাসা ভাসা পানি।
হারিয়ে গেছে শাপলা শালুক কেয়া ফুলের হাসি
হারিয়ে গেছে রাখাল ছেলে বাজাত যে বাঁশি!
হারিয়ে গেছে কলের গান আর পালকি দিয়ে বিয়ে
হারিয়ে গেছে গেইট সাজানো কলাগাছ দিয়ে।
হারিয়ে গেছে রাতের বিয়ে চটে বসে খাওয়া
হারিয়ে গেছে রঙখেলি আর রঙ মেখে নাওয়া।
হারিয়ে গেছে নদীর বুকে পালের নৌকার সারি
হারিয়ে গেছে নৌকা বাইচ দিতো যে দূর পাড়ি।
হারিয়ে গেছে খেছকি গাঙ আর কানাই নদীর সুঁতা
হারিয়ে গেছে সকল নদীর জোয়ার ভাটার নাব্যতা।
হারিয়ে গেছে অচিন গাঁয়ে ভাটিয়ালি সুর গান
হারিয়ে গেছে নৌকার তলায় ছলাৎ ছলাতের তান।
হারিয়ে গেছে কতো কালচার কানামাছি খেলা
হারিয়ে গেছে রঙ তামাশা গ্ৰামে গ্ৰামে মেলা।
হারিয়ে গেছে ফসল তোলার পুরনো সব স্মৃতি
হারিয়ে গেছে ধান ছিটিয়ে দাওয়াত খাওয়ার রীতি।
হারিয়ে গেছে লাঙ্গল জোয়াল মটর গরুর গাড়ি
হারিয়ে গেছে কিসসার আসর পালা গান আর জারি।
হারিয়ে গেছে মরিচ পিশা ধান ভানতে টেঁকি
হারিয়ে গেছে মাটির কলস পানি খেতে চেকি।
হারিয়ে গেছে পুকুর ভরা মাগুর শিং কৈ মাছ
হারিয়ে গেছে বাড়ি থেকে ফলফলাদির সব গাছ।
হারিয়ে গেছে পল্লী গাঁয়ের সবুজ বনের ছানি
হারিয়ে গেছে কুঁড়ের ঘরের বেয়ে পড়া পানি।
হারিয়ে গেছে সবার ঘরের কেরোসিনের বাতি
হারিয়ে গেছে দাদার হাতের বাঁশের কূড়ার ছাতি।
হারিয়ে গেছে বর্ষাকালের কলা গাছের ভেলা
হারিয়ে গেছে ছেলে-মেয়ের পানিতে লাই খেলা।
হারিয়ে গেছে কতো কিছু নাম না জানার সবি
হারিয়ে গেছে কথা লেখতে আসবে অনেক কবি।রচনাকালঃ ০৭/০৭/১৯ ইং
২৩ শে আষাঢ় ১৪২৬6 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan



দারুন হয়েছে