Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    সাংবাদিক আবু তাহের

    একদিন আমি যাবো চলে
    না ফেরার ওই দেশে,
    আসবো না আর ফিরে কভু
    মুখে মিষ্টি হেসে।

    ভবের খেলা অতি নিষ্ঠুর
    শ্বাস ফুরালে শেষে,
    বিদায় দিবে স্বজন জনে
    চোখের জলে ভেসে।

    বড়ই পাতার গরম জলে
    শেষ গোসল যে হবে,
    করবে কাফন মশারীর তল
    দাফন করবে সবে।

    কবর মাঝে রাখবে আমায়
    আসবে একা ফেলে,
    স্বজন বন্ধু ডুকরে কাঁদবে
    বুক চাপড়াবে ছেলে।

    হাত তুলে কেউ করবে দোয়া
    জান্নাত খানি চেয়ে,
    আহার নিদ্রা ছাড়বে কয়দিন
    মা, পুত্র আর মেয়ে।

    6
    6 Comments
Skip to toolbar