-
নদীর মতো ভালোবাসা ও ভাঙে
প্রেম ও ক্ষয় হয় আগুন্তক মরীচিকায়
নিজের দেয়া প্রিয় তারিখটাও
কেউ একজন ভুলে যায় অবলীলায়।ফুল ঝরে গিয়ে বিবর্ণ হয়, পাতারা ও
বাঁধ না মানা আবেগ ও একদিন
ভাটায় মিলিয়ে যায়
সম্পর্কের গায়ে ও অবহেলার ধুলো জমে
আগের মতো আর থাকে না কোনকিছুই ।জোছনা ফুরোলে যেমন অমাবস্যা
তেমনি মায়া কেটে গেলে আলোহীন সংলাপ
কাছের মানুষ পরিচিত হয় দুরের নামে ।গল্পমুখর মলাট উল্টালে একদিন
কেবলই অসংখ্য সাদা পাতা
সবুজ ঘাসের ডগায় এক বিন্দু শিশির
স্মৃতির সমতল আঙিনা জুড়ে অসম লেনাদেনা।“প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়”
রুদ্র
7 Comments
Friends
ইফতিশা খানম
@eftishakhanam
Agustin Shields
@agustin56p3543
Tanvir Wahid Robin
@rbn009
Yana
@yana20
Sajibul Alam — সজীবুল আলম
@sajibulalambd
Elsa Andronicus
@elsaq07094264
Yohann-Sacapuntasez
@yohann-sacapuntasez
Tania Akther Koli
@iamtaniakoli
Im@taniakoli
@imtaniakoli




জোছনা ফুরোলে যেমন অমাবস্যা
তেমনি মায়া কেটে গেলে আলোহীন সংলাপ। ভালো লাগলো এ জায়গাটা। পুরোটাই সুন্দর।