Profile Photo

আশিক আল আসাদOffline

  • Md-Ashik-Al-Asad
  • Profile picture of আশিক আল আসাদ

    আশিক আল আসাদ

    • 4 years, 4 months ago

    গ্রীষ্মের দুপুরে
    আল-আসাদ

    প্রকৃতির পানে চোখ ফেরালেই
    মন ভরে যায় সুখে
    এমন সুখ আর মিলবে কোথায়
    চোখ জুড়াবে কিসে?
    পাথার জুড়ে সবুজ ধানে
    দোল দিয়ে যায় হাওয়া,
    পাকা ধানের ক্ষেত যেন আজ
    সবুজের মাঝে সোনা রঙ্গে ছাওয়া।
    জলাশয় জুড়ে কচুরিপানা
    বেগুনি সাদা ফুল,
    সচ্ছ জলে পাতা পরে
    মৃদু ঢেউয়ের দোল খেলাতে পুকুর টইটম্বুর।
    মেঠোপথের দুধার ধরে
    আমবৃক্ষের মেলা,
    দুষ্ট ছেলের দুচোখ জুড়ে
    দুষ্টবুদ্ধির খেলা।
    গাছতলাতে যায় না বসা
    কখন পড়ে আম,
    উঠোন জুড়ে ছড়িয়ে আছে
    পাকা কালো জাম।
    দেশটা জুড়ে বেজায় গরম
    মন টিকেনা ঘরে,
    এরই মাঝে কৃষক শ্রমিক
    ধান কাটতে মরে।

    10
    10 Comments
Skip to toolbar