-
ফের দেখা
অনিন্দিতা দেব
১৯/৫/২০২২যদি ফের দেখা হয়,
চিনতে পারবে?
দিনের পর দিন,
মাসের পর মাস গড়িয়ে
বেলা যে চলে যায়।
যদি ফের দেখা হয়
মনে পড়বে কী
দুঃখের সায়রে ফেলা
আমার অবহেলিত সময় ?
যদি ফের দেখা হয়
ওভাবেই ফের দুঃখ দাও,
তবে না দেখা হওয়াই ভালো।
নিজেকে সামলে নিয়েছি
ভালো আছি এখন বেশ।
শিল্পে নিজেকে পেয়েছি
শিল্পের চর্চায় তাই মজেছি
এইটুকুনই চলবে।
যদি ফের দেখা হয়?
নাহ্ থাক।8 Comments
Friends
নিখোঁজ- Missing ⋆≛⃝
@md-shofiqulislam
হৃদয় মাহমুদ
@mdhridoymahamud
Rupantor Roy
@rupantorroy
ATM SHAH ALAM SIKDER
@atmshahalamsikder
st. martin
@st-martin
রহমান শিবলু
@anisurtsc1970gmail-com
Ador Roy
@adorroy
শোয়েব হাসান
@shoaibhasan
Karoma village
@karomavillage


অভিনন্দন।