-
যুক্তির অসারতা
-বশির আহমদবিপদকালে আস্তিক যারা
রবের ভরসায় থাকে,
সেই সময় নাস্তিক সবাই
কাকে তখন ডাকে?বিশ্বাস করতে যুক্তি খুঁজে
বিজ্ঞান খুঁজে গানে
বাবা মায়ের পরিচয়টা
যুক্তি ছাড়াই মানে!হঠাৎ করে ওপর তলায়
আগুন যদি লাগে,
নিচের তলার নাস্তি বেটা
খুঁজ কি নেবে আগে?ধোঁয়া উড়লে আগুন আছে
সেটা বিশ্বস করে,
বিশ্বস করে প্রাণের সঞ্চার
যেটা দেহ ঘরে!অন্ধকারে হাতের রেখা
দেখা যায় কি চোখে,
বিশ্বাস হয় তো চিটির কথা
যেজন থাকে বুকে?পুলিশ যদি মামলার জন্য
নাস্তিককে রোজ খুঁজে,
দেখার জন্য থাকবে কি সে
সকল কিছু বুঝে?আরও অনেক না দেখে গো
বিশ্বাস করে মনে
রবের বিশ্বাস অনুভবে-
ভালোবাসার সনে।রচনাকাল: ১৬/০৩/২০২২ খ্রীস্টাব্দ
নোয়াপাড়া, মাধবপুর, হবিগঞ্জ।6 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
Md. Nasim Hossain
@nasim3080
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Soma
@soma-chowdhury7yahoo-com
Shafi Hoque
@shafi-hoque
Jannatul Ferdausi
@ferdausi
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Fahim Hasan
@fahim-hasan


ছন্দের বারান্দায়।