Profile Photo

Md.Monyruzzaman KhanOffline

  • Moniruzzaman-Khan
  • Profile picture of Md.Monyruzzaman Khan

    Md.Monyruzzaman Khan

    4 years, 1 month ago

    একজন অশ্রুবতী”র হৃদয় চাই না!
    চাই একজন রূপালী তারকাকণ‍্যা”
    🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆🔆
    মোহাম্মদ মনিরুজ্জামান খান

    আকাশ জুড়ে সমগ্র নীল চুপচাপ নেমে
    আসবে,নেমে আসার পর সেই নীলগুলো
    তোমার বিবর্ণ মনটিকে সারাক্ষণ
    নীলাম্বরী রঙীনে সাজিয়ে রাখবে!
    অন্ধকার কালো মুহূর্ত মুছে দিয়ে
    জোনাকীরা দলবেঁধে লন্ঠন হয়ে
    অমানিশার সুড়ঙ্গ থেকে তোমাকে
    বের করে নতুন গন্তব‍্যে পৌঁছে দিবে।
    শুণ‍্যতা! শুণ‍্যতা তোমার দুটি হাত’কে
    আর কখনো বলবে না,
    তোমার কিছুই নেই !
    চোখের জল বা অশ্রুফোটা তোমার
    দু’নয়নের পাতা ভিজিয়ে দিবে না।
    আর কোনদিন তুমি অশ্রুবতী”
    হয়ে থাকবে না!
    শান্তশিষ্ট হৃদয়ে ওত পেতে আছে পিনপতন
    স্তব্ধতা,
    এবং তোমার বিশ্বাসই সেই অহেতুক নিরবতা ভেঙ্গে দিবে।
    সেখান থেকে নিয়ে যাবে অনন্ত অনুরাগে
    ভালবাসার সুনির্দিষ্ট প্রবেশপথে !
    শুরু হয়ে যাক তোমার মনের শুদ্ধতম ইচ্ছা থেকে —
    তোমার আগ্রহদীপ্ত চঞ্চলতা তোমাকে সাজিয়ে
    গুছিয়ে করে দিবে —
    নির্মলতর, সুন্দরতম, প্রদীপ্তময়ী, প্রেমে প্রাচুর্যময়ী
    রূপশ্রী সাজে একজন রূপালী তারকাকণ‍্যা” !

    4
    7 Comments

Md.Monyruzzaman Khan

  • লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স‍্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ‍্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব‍্যাপারটি অজানা। জ‍্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।

" বোকা জামান এবং অধরা জলপরীর কাব‍্যনামা" শিরোনামে একক কাব‍্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান  সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ‍্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।

তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!

Skip to toolbar