Profile Photo

Afsar HaiOffline

  • Afsar-Hai
  • Profile picture of Afsar Hai

    Afsar Hai

    4 years, 1 month ago

    কেউ নেই, কারো আসবার কথা নেই -১২

    স্বপ্নের সাথে আর দেখা হয় না।
    কেন যেন, গল্প হয় না কোন
    প্রিয়মুখের সাথে।
    আহা, ধূলোমাখা এ ঝাপসা শহরে
    হঠাৎ রাস্তায়, কেউ সামনে পড়ে না।
    কেউ বলে উঠে না, আরে তুই!

    এ শহর যেন, শুনশান
    প্রচন্ড ভীড় জুড়ে,
    এক ভয়ানক নিরবতা।
    প্রায় শব্দহীন।
    অনেক প্রাচীন যেন,
    ঝাপসা আমার মুখ গুলো।
    তবে কি শহর?
    নাকি আমি?

    বদলানোর নিয়মেই
    আমি আর শহর
    ঘন কালো চুল, আজ
    শন, সাদা। তাই বলে,
    হাতড়ে পাবো না?

    যতই চিৎকার করি,
    কেউ নেই।
    কারো আসবার কথা নেই।।

    6
    3 Comments
Skip to toolbar