Profile Photo

Shah KamalOffline

  • kuriparahs112384
  • Profile picture of Shah Kamal

    Shah Kamal

    4 years, 1 month ago

    ইচ্ছে ছিলো
    —শাহ্ কামাল

    ইচ্ছে ছিল দু’হাত ধরে
    শিশির ভোরে হাঁটবো
    নরম ঘাসে তোমার পাশে
    মন ছুঁয়ে বসবো

    গরম কাপে দু’জন ভাঁপে
    এক চুমুকে ভাসবো
    চোখে চোখে মন হারিয়ে
    দু’জন কাছে আসবো

    মনের চাওয়া দেহের পাওয়া
    তোমার সাথেই থাকবো
    ঝিনুক যেমন মুক্তো লুকোয়
    তেমনি তোমায় রাখবো

    বলুক লোকে মুখে মুখে
    তোমায় নিয়ে যা বলার
    তুমি আমার হৃদয় পথে
    এক সারথি পথ চলার

    যেদিন আমি হারিয়ে যাব
    থাকবো তোমার থাকবো
    হয়ত কেহ রবে পাশে
    দূর হতে এই আমি যে ডাকবো

    হবে না কেউ আমার মতো
    বুঝবে সেদিন বুঝবে
    আমিই শুধু তোমার ছিলাম
    খুঁজবে আমায় খুঁজবে

    ভেলায় ভেসে হেসে হেসে
    তোমার সাথে ভাসবো
    তোমার ঠোঁটে ঠোঁট মাড়িয়ে
    তোমার কাছে আসবো

    7
    8 Comments
Skip to toolbar