Profile Photo

Bappy KhanOffline

  • bappykhan
  • Profile picture of Bappy Khan

    Bappy Khan

    4 years ago

    বাতাসের কাছে পরাজিত ইচ্ছা_____

    কি দারুণ বইছে হাওয়া এই নিশি প্রান্তরে,
    এক্ষুনি নামলো বৃষ্টি বাতাসের তোড় জোড়ে।

    সাথে নিয়ে যাবার জন্য বাতাসকে বললাম,
    দেশান্তরী মেঘের কাছে অক্ষমতা শুনলাম।

    আমরা মানুষ যে যার মত মানচিত্রে বন্দী,
    বাইরে যেতে চাইলে লাগে শত অনুমতি।

    বাতাস বলে তারাই ভাল স্বেচ্ছাতে ঘুড়ে-বেরায়,
    কাষ্টমস আর পাসপোর্টের প্রয়োজন নাহি হয়।

    পরিযায়ী পাখীর মত মানুষ ভাসতে জানে না,
    পাশের দেশে ইলিশ মাছের ভিসা করা লাগে না।

    ©️ বাপ্পী খান

    3
    2 Comments
    • “আমরা মানুষ যে যার মত মানচিত্রে বন্দী,
      বাইরে যেতে চাইলে লাগে শত অনুমতি।” একদম আমার মনের কথা লিখেছেন কবিপ্রিয়। কি যে একটা কষ্ট লাগে এ কথা ভাবতে। শুভেচ্ছা নেবেন কবিপ্রিয়।

    • মানুষ শেষে সময়ের কাছে হার মানে। অভিনন্দন।

Skip to toolbar