Profile Photo

Jabed A EmonOffline

  • Profile picture of Jabed A Emon

    Jabed A Emon

    4 years, 1 month ago

    শকুন চোখের লাল
    জাবেদ এ ইমন

    নাটাই ছাড়া উড়লে ঘুড়ি, তার কখনো ঘর থাকে না।
    অস্ত যখন আকাশ জুড়ে,
    শকুন চোখের লাল আভাটা করবে গ্রাস।
    লুটাবে তোমার ঘুড়ির জীবন।

    আমায় ঘিরে থাকতে যদি! ভাবছো তোমার বন্দী জীবন?
    যাও উড়ে যাও যেথা খুশি, দিগন্ত জুড়ে আকাশ তোমার।

    উড়তে গিয়ে দেখবে তুমি, আকাশ সমান এক কারাগার।
    গোত্তা খাওয়া সব পারাপার।

    বিশালতায় শুন্য তুমি, আমিই তোমার পূর্ণ ছিলাম।
    যার স্নেহে নিত্য উড়ো, নিত্য তোমার নতুন জীবন।

    ছিড়লে সুতো, একটিবারেই, অস্ত যখন আকাশ জুড়ে,
    শকুন চোখের লাল আভাটা করবে গ্রাস।
    অস্তমিত সকল চাওয়া, ফুরিয়ে যাওয়া, সকল পাওয়া।।

    13
    13 Comments
Skip to toolbar