Profile Photo

অনিন্দিতা দেবOffline

  • Aninditadeb@anibd-6122021
  • যুগল
    অনিন্দিতা দেব
    ২৫/৫/২০২২
    ##
    তোমার ঐ স্মৃতি ফেলে দিলাম,
    মুছে দিলাম ডাস্টার দিয়ে।
    ব্যথাতুর দিন শুধুই কষ্টের ভার বাড়ায়
    কী লাভ দুঃখ পুষে?
    কী হবে স্মৃতি আঁকড়ে?
    সেগুনের পাতার মত রক্তাক্ত করে
    কী পাবো জীবনের এইক্ষণে?
    এক্ষুনি শুধরে নিব,বললাম তো!
    কী ? পারবো না?
    পারবো, পারবো,আলবৎ পারবো।
    ##
    আরে দাঁড়াও যেয়ো না বলছি, দাঁড়াও।
    বলছি তো আর দেবো না দুঃখ।।
    নিস্তব্ধতা…
    ##
    এবার বুঝুক সে..

    চলবে…….

    18
    13 Comments
Skip to toolbar