Profile Photo

অরন্য হিল্লোলOffline

  • OronnyoHillol
  • Profile picture of অরন্য হিল্লোল

    অরন্য হিল্লোল

    • 4 years, 5 months ago

    শুধু তোমারই জন্য
    অরন্য হিল্লোল

    আকাশের চিল সহসাই হয়ে গেছে নিরুদ্দেশ
    শুধু তোমারই জন্য
    মধ্য রজনীতেও কুকুরগুলোর কাটে না রেশ
    শুধু তোমারই জন্য।
    প্রভাতী সমীরণে লেকে দেখা যায় না বুনো হাঁস
    শুধু তোমারই জন্য
    সধ্যা মালতীর শোভায় শোভিত হয় না নিঃশ্বাস
    শুধু তোমারই জন্য।
    রাস্তার ধারেও ফোটেনি কোন ক্যামেলিয়া ফুল
    শুধু তোমারই জন্য
    বৈশাখী বিচিত্রায় ঝরেনি কোন শুভ্রা আম্র মুকুল
    শুধু তোমারই জন্য।
    দখিনা সরোবরেও এবার মাছেরা করেনি জলকেলি
    শুধু তোমারই জন্য
    ঊষাদেবীর আশীর্বাদেও নাইটিঙ্গেল করেনি হেঁয়ালি
    শুধু তোমারই জন্য।
    নীলাভ সিন্ধুর লহরীও কুয়াশায় হয়েছে আচ্ছন্ন
    শুধু তোমারই জন্য
    মায়াবী কাননদেবীও যাদু হারিয়ে হয়েছে বিষণ্ণ
    শুধু তোমারই জন্য
    আলাস্কার কষ্টি বরফেও খেলেনা কোন বল্গা হরিণ
    শুধু তোমারই জন্য
    মাদাগাস্কারের লেমুরের চাহনিতেও প্রকৃতি হয়না রঙিন
    শুধু তোমারই জন্য

    কারন –

    আজও অবধি হয়নি তোমার নৈতিকতার পরাজয়
    শুধুই আমার জন্য
    রাশিয়ান জার নিকোলাসের মতো হয়নি তোমার ক্ষয়
    শুধুই আমার জন্য
    তেরেসার অনুকরনে সহস্র হতভাগায় ফুটিয়েছ হাসি
    শুধুই আমার জন্য
    ম্যান্ডেলার বর্ণবিরোধী শান্তি মতবাদে তুমিও বিশ্বাসী
    শুধুই আমার জন্য
    পাপুয়া নিউ গিনির অশান্ত পরিবেশে আনতে চাও শান্তি
    শুধুই আমার জন্য
    গোলান মাল্ভুমিতে চাও নির্মূল জায়নিস্টদের অশান্তি
    শুধুই আমার জন্য
    টেক্সাসে নিষ্পাপ শিশুদের খুনির চাও ক্ষমাহীন বিচার
    শুধুই আমার জন্য
    প্রিন্সেস ডায়ানার মতোই তুমিও যেন চির স্বামী ভক্ত
    শুধুই আমার জন্য
    স্বর্ণকেশী ডেলার মতোই সহনশীল তোমার রক্ত
    শুধুই আমার জন্য
    তবে কেন মিছিমিছি এতকাল দিচ্ছ নিজেকে যাতনা
    এটাও কি আমার জন্য ???????
    একাকীত্বের নীল বিষে কেন নিজেকে দিচ্ছ বেদনা
    সেটাও কি তোমার নাকি আমার জন্য ???????
    হতে চাই না আমি হারকিউলিস হতে চাই না হেরাক্লিয়াস
    তোমার জন্যেও না, আমার জন্যেও না
    কখনো হতে চাই না আমি সর্বে সর্বশ্রেষ্ঠ নিউক্লিয়াস
    তোমার জন্যেও না, না আমার জন্যেও
    শুধুই তোমার জন্য হতে চাই আরব্য রজনীর আলাদিন
    চাই থাকুক অক্ষয় তোমার মোনালিসাময় হাসি চির অমলিন।

    8
    7 Comments

Friends

Profile Photo
Dreamgirl mukta
@mukta13
Profile Photo
Cr-Abdullah
@cr-abdullah
Profile Photo
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
Profile Photo
Rokail Diluk
@diluk
Profile Photo
Rashedul Hasan
@rashedul-hasan
Profile Photo
Anup Dey
@anup-dey
Profile Photo
Anika
@anikaa
Profile Photo
নন্দিনী
@nandini-chowdhuri
Skip to toolbar