Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    তোমার এলাকায় এখন আর যাওয়া হয়না,
    আমি না, তোমাকে খুব মনে করি,
    মাঝে মাঝে তোমার এলাকা ঘুরেই বাসায় ফিরি,
    আর কবিতায় মিথ্যে লিখি –
    —————————————————————–
    এমনকি এই কবিতার নামটাই মিথ্যে –
    “তোমার এলাকায় এখন আর যাওয়া হয়না।”
    —————————————————————–
    তোমার বাসার পাশের মীনা বাজার,
    মনে করিয়ে দেয় আমার স্মৃতি হাজার।
    আমি বাইরে দাঁড়িয়ে হা হয়ে চেয়ে রই,
    আমায় দেখে শায়লা বেড়িয়ে এসে বলে,
    ভাইয়া ও ভাইয়া, পর্ণা আপু কই?
    —————————————————————–
    তুমি জানো, হুক তোলা রিকশা দেখলে না,
    আমি একটু থেমে যাই,
    বুকের ভিতর বিশাল পাহাড় নিয়ে,
    চরিত্রহীন, হিংসুটের মত চেয়ে রই।
    —————————————————————–
    আমি এখন বইমেলায় একাই যাই,
    এবার আর মিথ্যে লিখবোনা, আমি যাই।
    তোমার অবিরাম প্রকাশনী আছে দেখি আজও,
    পিয়াস ভাই এর সাথে দেখাও হয় প্রায়ই।
    —————————————————————–
    এখন ও মনের কোথায় যেন আছো তুমি,
    মাঝে মাঝে ভাবি, মন থেকে বের করে দেবো,
    বের করার জন্য হাতড়াই মন ভুমি,
    কিন্তু…জানো, খুজতে গেলে দেখি, কোথাও নেই তুমি।
    —————————————————————–
    আমি জানি মনের কোথাও না কোথাও আছো তুমি,
    এই মনের গভীরে, একটু ভিতরে।
    এতটাই ভিতরে, নিজের হাতই যায়না।
    কিন্তু…জানো,
    আমি না এই মনে এখন আর তোমাকে আর চাইনা।
    —————————————————————–
    তুমি বেড়িয়ে যাও পর্ণা,
    এ মনে আর নাই বহুক,
    ভালবাষার ঝর্ণা।
    —————————————————————–
    “তোমার এলাকায় এখন আর যাওয়া হয়না।”

    12
    5 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar