Profile Photo

mahamuda khaunOffline

  • mahamuda
  • Profile picture of mahamuda khaun

    mahamuda khaun

    • 4 years, 5 months ago

    চিঠি

    প্রিয়তমেষু

    অনেকদিন পর তোমার চিঠি আবার পড়লাম। আমার গোলাপী যে টিনের বাক্সটা নানুভাই আমাকে বিলেত থেকে এনে দিয়েছিল তার মধ্যে যত্ন করে তোমার চিঠিগুলো রেখে দিয়েছিলাম।আজ প্রায় পাঁচ বছর পর বাসা গোছানোর সময় ব্যাগটাও নামানো হয়। চিঠিগুলো অক্ষতই আছে তবে কিছু চিঠির লেখা মুছে গেছে। এই পাঁচটা বছর একবারও ব্যাগটা খুলে দেখলামনা ভেবে অবাকই হলাম।

    চিন্তা করা যায় এই এক একটা চিঠি আগে কতবার করে পড়তাম। আমরা একসাথেই থাকতাম, তাও প্রতিদিন তোমার আমাকে চিঠি লিখতে হতো। পাশে তুমি আছো, তাও তোমার একটা চিঠি পাওয়ার জন্য কত আকুল থাকতাম! তুমি মাঝে মাঝে আমাকে অবাক করার জন্য অফিসে গিয়ে চিঠি কুরিয়ার করতে। আমাদের প্রথম বিবাহ বার্ষিকীতে তোমার দেওয়া উপহারটা পেয়ে আমি কতটা আবেগাপ্লুত হয়েছিলাম, মনে পড়ে? বিয়ের দিন থেকে শুরু করে এক বছর ধরে তোমার মনের অনুভূতিগুলো নিয়ে লেখা একটা ডায়েরী সেদিন আমাকে উপহার দিয়েছিলে। তাও আবার কুরিয়ার করে।

    আমাকে চিঠি লেখা যেমন তোমার নেশা ছিল তেমনি তোমার চিঠি পড়ার নেশা ছিল আমার। আমি বাসার সব কাজ শেষ করে ব্যালকনির ডিভানটায় আরাম করে বসে তোমার চিঠি পড়তাম আর হাসতাম।
    একদিনের কথা মনে আছে? চিঠি পড়তে দেরী হয়েছিল বলে তুমি রাগ করে আমার সাথে কথা বন্ধ করে দিয়েছিলে। তুমি রাগ করে বললে অফিসের কাজে ফাঁকি দিবনা বলে অফিস শেষে বসে তোমায় লিখি আর তোমার তা পড়ার সময় হয়না? তুমি কিছুতেই বুঝলেনা যৌথ পরিবারে সবার মন জুগিয়ে একটু সময় বের করা কতটা কঠিন। সেদিন বাড়িতে মেহমান এসেছিল বলে এতটুকূও ফুরসৎ পাইনি। পরে অবশ্য তুমি বুঝেছিলে। ঐদিনের পর থেকে হাজার কষ্ট হলেও চিঠি পড়া বাদ দেইনি। আসলে চিঠিগুলো না পড়তে পারলে আমারও যে দম আঁটকে আসত।
    তুমি আমাকে ছেড়ে চলে যাওয়ার পর চিঠির ব্যাগটা আঁকড়ে শুয়ে থাকতাম। তোমাকে কবরে শুইয়ে সবাই যখন ফিরে আসল তখন আমার দিশেহারা অবস্থা। পাগলের মত এক বসায় একটা ডায়েরী শেষ করে ফেলতাম। প্রতি রাত নির্ঘুম কাটাতাম আর তোমার চিঠি পড়তাম। যেই চিঠি আমার মনে আনন্দের বারি ঝরাত তা তোমার অনুপস্থিতে কিছুতেই আমার কষ্ট লাঘব করতে পারছেনা। অসহায় মনে হল নিজেকে।নিজেকে শেষ করে দিতে ইচ্ছা করছিল।কিছুতেই শান্তি পাচ্ছিলামনা। চারিদিকে সব ফাঁকা লাগছিল।

    এমনি নির্ঘুম এক রাত।জোছনার মিষ্টি আলোতে মোহময় হয়েছিল চারিদিক। সবাই ঘুমিয়ে পড়লেও আমার কিছুতেই ঘুম আসছিলনা। ব্যালকনিতে বসে পুরানো দিনের গান শুনছিলাম। যে গান শুনে দিনের পর দিন কাটিয়ে দিয়েছি, যে গান আমার মন ভালো করার রসদ ছিল সেদিন সেই প্রিয় গানগুলোও আমার কাছে অসহ্য লাগছিল। গান বন্ধ করে চোখ বুজে বসেছিলাম। হঠাৎ পাশের বাড়ি থেকে কোরআন তিলওয়াতের আওয়াজ কানে আসল। তখন বাজে রাত তিনিটা। শীতের রাত তিনটা মানে গভীর রাতই বলা চলে। আমাদের ঘুরানো বারান্দায় থেকে পাশের বাসাটা স্পষ্ট দেখা যায়। জানালা দিয়ে তাকিয়ে এক অদ্ভুদ দৃশ্য দেখলাম। জলিল কাকার একমাত্র নাতি সবুজ নামাজে দাঁড়িয়ে মৃদু স্বরে কিরাআত পাঠ করছে আর অঝোর ধারায় তার চোখ দিয়ে পানি পড়ছে। আমাদের রাজনের বয়সি হবে ছেলেটা। জন্ম থেকে ওকে দেখছি। বাবা মায়ের বাধ্য ছেলে। কোন বদ অভ্যাস নেই। পাঁচ ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে। গত বছর মেডিকেলে ভর্তি হয়েছে। বোধহয় পূজার ছুটিতে বাড়ি এসেছে। ছোট বয়সে দাড়ি রেখেছে বলে মাঝে মাঝে ওকে অপদস্ত হতে হয়। আমাদের রাজন ওকে নিয়ে কত হাসাহাসি করেছে। দোষটা আমাদেরই। আমরা ওকে দুনিয়া শিখিয়েছি, কীভাবে সবার থেকে ভালো ফলাফল করতে হবে তা শিখিয়েছি কিন্তু কখনও ওকে একজন মুসলিম হিশাবে বড় করিনি। তাইতো দুনিয়ার বুকে উপরে যাওয়ার স্বপ্নে বিভোর হয়ে তোমার চলে যাওয়ার পরে এক মাসের মাথায় আমাকে একা ফেলে স্বপ্নের দেশে পাড়ি দিয়েছে। ও এখন অনেক বড় একজন গবেষক। মাকে ফোন করার সময় নেই তার। বিয়ে করেছে। নতুন জীবন নিয়ে ভালোই আছে। আমার আবেগী কথা শোনার সময় কোথায় তার। প্রথম প্রথম খুব খারাপ লাগতো। কিন্তু এখন আমি নিজেকে বদলে ফেলেছি।

    তারপর যা বলছিলাম। সবুজকে দেখে এক অদ্ভুত ইচ্ছা জাগল আমার। আমিও অজু করে নামাজে দাঁড়িয়ে পড়লাম। কিন্তু বিপত্তি ঘটলো তখন যখন দেখলাম কোন সুরাই ঠিকমত পারিনা। ছোটবেলায় যা শিখেছিলাম তাও ভুলে গেছি। ভুলভাল সুরা দিয়ে দুই রাকআত নামাজ শেষ করলাম। কিছুটা প্রশান্তি আসলেও মনটা খচখচ করছিল। সবুজের মত কোরআন পড়ার ইচ্ছা জাগল মনে।

    দীর্ঘদিন মলাটবদ্ধ ধূলিমলিন অবস্থায় অবহেলায় ফেলে রাখা আমার সবথেকে প্রিয় সত্ত্বার পাঠানো চিঠিটা খুলে বসলাম। পড়তে গিয়ে দেখলাম কিছুই পারিনা। আরবী না পারলেও অর্থ পড়া শুরু করলাম।যতই গভীরে যেতে থাকলাম ততই অবাক হলাম। আর দিন দিন নিজের মধ্যে একটা প্রশান্তি অনুভব করতে লাগলাম। আবার কিছুটা লজ্জিতও হলাম।

    কোরআন শুদ্ধ করে পড়ার প্রয়োজন অনুভব করলাম। সে ব্যবস্থাও আল্লাহ্ করে দিলেন। এখন এটা আমার অনেকটা আয়ত্বে চলে এসেছে। এখন কোরআন পড়ে আমারও কান্না পায়। যখন তোমার জন্য ব্যকুলতা অনুভূত হয় তখনই নামাজে দাঁড়িয়ে যাই।অশ্রুসজল নয়নে দুই হাত তুলে তোমার জন্য দু’আ করি, রাজনের জন্য কেঁদে ভাসাই, নিজের ও সবার জন্য ক্ষমা প্রার্থনা করি, আর মৃত্যুর পর তোমাকে পাওয়ার আর্জি পেশ করি।

    তারপর থেকে ধীরে ধীরে এই আসমানি চিঠির সাথে সখ্যতা গড়ে উঠল।আর কমতে থাকল তোমার দেওয়া চিঠি পড়ার নেশা। নিশ্চয় তুমি রাগ করেছো। একবার ভাবোতো দুনিয়ার বুকে ভালোবাসার মানুষের কাছ থেকে পাওয়া একটা চিঠি আমাদের কাছে কত মূল্যবান।তোমার চিঠির গুরুত্ব না দিলে তোমার খারাপ লাগতো।তাহলে ভাবোতো আমাদের প্রিয় সত্ত্বা আমাদের জন্য যে চিঠি পাঠিয়েছেন তা যে আমরা অবহেলায় ফেলে রেখেছি তা কি আমদের সৃষ্টিকর্তাকে ক্রোধান্বিত করেনা?
    আমাদের এতো উদাসীনতায় আমার প্রিয় স্রষ্টা কেমন করে আমাদের উপর খুশি থাকবেন?

    তোমার প্রিয়তমাসু

    সমাপ্ত

    8
    10 Comments
Skip to toolbar