Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    4 years ago

    ভুলে ভরা জীবন
    সাংবাদিক আবু তাহের

    সাগর নদী আপন বেগেই
    চলছে তারা ছুটে,
    বাধা বিঘ্নের ধার ধারে না
    লোভ লালসা জুটে।

    সময় স্রোতে নিজ গতিতে
    নিয়ম মেনেই চলে,
    আলসেমি নেই তাদের কাজে
    লোভে নাহি টলে।

    সময় মূল্যে দিলে মানব
    জীবন থাকবে সুখে,
    সফলতা আসবে তবেই
    সকল বাঁধা রুখে।

    সময় নষ্ট করলে কেহ
    শেষ বেলাতে কাঁদে,
    ভুলে ভরা সংসার জীবন
    পড়বে বিপদ ফাঁদে।

    থাকতে সময় হওরে সজাগ
    স্রষ্টার সৃষ্টি ভবে,
    ধর্ম কর্ম মানতে হবে
    ডাকতে হবে রবে।

    8
    6 Comments
Skip to toolbar