Profile Photo

তানভীর আলম হীরাOffline

  • T.A.-Hira
  • Profile picture of তানভীর আলম হীরা

    সীতার গায়ে আগ লাগিয়াছে,
    রাম আসিয়াছে রক্ত দিতে,
    লক্ষন কাধে লাশ নিয়া যায়,
    রাবণ নিজেই বার্ন ইউনিটে।

    হাসান আসিলো ঔষধ নিয়া,
    রহমান ছিল দৈত্য আত্মা,
    শফিউল ফাইটার এখন ও নিখোজ,
    কাঁদিছে তাহার অন্তঃসত্ত্বা।

    ফাইজা আসিয়াছে মামার সহিত,
    ডি এন এ দিয়ে খুজিবে বাবা,
    নিপন চাকমা আর আসিবেনা,
    গ্রাস করিয়াছে অগ্নি থাবা।

    অনেক নাম, অনেক শহীদ,
    দিয়াছে প্রান, যাহাদের অবহেলায়,
    তাহারা ঠিকই ভোগ করিবে,
    অসীম দুঃখ, শাস্তি পরবেলায়।

    আমার আল্লাহ, তোমার ভগবান,
    ভিন্ন তো কেও নহে,
    দাও অভিশাপ দুনিয়ার ঈশ্বরেরে,
    বিচার যেন হয়ে।
    ========================
    আমাদের অসাম্প্রদায়িক সীতা (০৬/০৬/২০২২-৫ঃ৩০)
    ========================

    12
    6 Comments

Tanvir Alam Hira

পেশায় ডিজাইনার। কিন্তু জীবন যুদ্ধে অনেক কিছুই লিখেছি। এখন ও লিখি 🙂

শেষ কাতারে দাঁড়িয়ে আছি।

সামনের কাতারে শুধু কিছু মানুষ আছে,
আমার দিকে ঘুরে আমার দিকেই চেয়ে আছে,

তার সামনের কাতারে মুখ ফিরিয়ে দাঁড়িয়ে আছে তারা,
যাদের আমার কাছ থেকে নেয়া শেষ।

দেয়াল এ পিঠ ঠেকিয়েছি,
কাতার ও শেষ।

শেষ কাতারে দাঁড়িয়ে আছি, পিছনে দেয়াল,

জীবন ও শেষ।

Skip to toolbar