Profile Photo

আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীনOffline

  • Akteruzzaman
  • “অসভ্য আর জীর্ণ বস্ত্রে”
    আকতারুজ্জামান মোহাম্মদ মোহসীন

    তোমার ধর্ম তোমার জন্য
    তোমার পোশাক তোমার,
    তোমার ভাবা উচিত বন্ধু
    কি পছন্দ কার ?

    স্বাধীনতা নিশ্চয় তোমার
    তুমিও নিশ্চয় জ্ঞান,
    অসভ্যতা অশ্লীলতা
    না বুঝে কোন গুনী ।

    মানবতার সভ্যতাতে
    পোশাক সবার আগে,
    অসভ্য আর জীর্ণ বস্ত্রে
    তাইতো মানুষ রাগে ।

    সতর্কতা সাবধানতায়
    পোশাক যে না পরে,
    প্রতিবাদের বাগাড়ম্বর
    অহেতুক সব করে ।

    পুরুষ যদি উলঙ্গ রয়
    নারী দেহ না ঢাকে,
    মানবতা আর সভ্যতার
    কি বল আর থাকে ?

    8
    4 Comments
Skip to toolbar