Profile Photo

Rahman anisurOffline

  • anisur1969
  • Profile picture of Rahman anisur

    Rahman anisur

    4 years ago

    আমার দেশ
    আনিছুর রহমান
    আমার দেশের মত
    এমুন সুন্দর দেশ
    আর কি কোথাও আছে
    যে দেশে সকাল বিকাল
    ঘুঘু,শালিক,ডাকে।

    চড়ই,দোয়েল,বুলবুলি
    ভোরে ঘুম ভাঙিয়ে দেয়
    কোকিল ডাকে মধুর সুরে
    সে কিযে আনন্দ হয়।

    সন্ধ্যা বেলায় হাঁস ডাকে
    খালে বিলে পুকুরে
    হুক্কা হুয়া শিয়াল ডাকে
    নিশি রাত দ্বিপ্রহরে।

    কৃষক মাঠে যায় ভোরে
    লাঙল,জোঙাল কাঁধে নিয়ে
    সারা দিন জমি চষে
    ফিরে সন্ধ্যায় ক্লান্ত হয়ে।

    গ্রামের পাশে বিল ঝিল
    শালুক শাপলা ফুটে
    তার ভিতরে ডাহুক,বক
    মিলে থাকে এক জোটে।

    কোরা পাখি নীড় বাঁধে
    কাঁচা ধানের পাতায়
    ডিম পাড়ে ধানের ক্ষেতে
    নতুন বাচ্চা ফুটায়।

    খালে বিলে কলমী লতায়
    বেগুনি ফুল ফুটে
    কচুরি শ্যাওলা এক সাথে
    ভাসে নদীর স্রোতে।

    ভোরে ধান সিদ্ধ করে
    কৃষাণী শুকায় মধ্য উঠানে
    বিকেল বেলায় ধান উড়ায়
    ফাঁকা মাঠের এক কোণে।

    রাখাল ছেলে গরু চড়ায়
    বাজিয়ে বাঁশি মাঠে
    লাঠি খেলা শেষ হলে
    গোসল দেয় সবাই ঘাটে।

    জেলেরা সব মাছ ধরে
    নানা জাল,বর্ষি দিয়ে
    সারা দিন রোদে পুড়ে
    মাছ বেচে বাসায় ফিরে।

    মাঝি ভাই নৌকা চালায়
    রোদ বৃষ্টিতে ভিজে
    এপার ওপার যায় তারা
    সকাল দুপুর সাঝে।

    জ্যোষ্ঠ মাসে আম, জাম
    আরো পাকে কাঁঠাল
    লিচু,তরমুজ পাকে তখন
    রসে ভরা মধুর কাল।

    গাছে ফলে আতা,আমড়া
    পেয়ারা,জামরুল,কৎবেল,
    পেঁপে,কলা ধরে বার মাস
    কত যে মধুর তাল,নারকেল।

    আরো আছে মায়া,মমতা
    মাখানো মায়ের আদর
    সেই আদরে তৃপ্ত হয়
    ছেলে মেয়ের অন্তর।
    ০৯/০৬/২০২৩

    5
    4 Comments
Skip to toolbar