Profile Photo

রাইসুল আজাদ (হিমেল)Offline

  • raisulazad01
  • আমি কেউ নই
    -রাইসুল আজাদ

    আমি নই কোনো কবি,
    তবুও কাব্যে ভরা মুখ..
    আমি নই কোনো গায়ক,
    তবুও গানেই আমার সুখ..
    নই আমি কোনো সুরকার,
    তবুও সুরেই আমার আনন্দ,
    আমি নই কোনো রাজা,
    তবুও স্বাধীণতা প্রতিষ্ঠাই আমার স্বাচ্ছন্দ..
    আমি তো কোনো লেখক ও নই,
    তবুও কেন লিখালিখি আমার আবেগ..
    আমি তো নই কোনো বিচারক,
    তবুও সঠিক বিচার-ই আমার বিবেক..
    আমি নই কোনো বিখ্যাত,
    তবুও কেন নিজেকে রাখতে চাই সর্বদাই অক্ষত..
    আমি তো নই চিরস্থায়ী,
    তবুও কেন এত অহংকার..
    আমি তো কোনো কঠিন পদার্থও নই,
    তবুও কেন কঠিন হওয়া দরকার..

    আমি মাটির মানুষ,
    মাটি থেকে এসেছি,
    মাটিতেই মিশে যাবো…

    9
    7 Comments
Skip to toolbar