Profile Photo

রফিকুল ইসলাম বাঁধনOffline

  • rafiqulislambadhon
  • আমি জনতা (গণতন্ত্র) বলছি-
    – রফিকুল ইসলাম বাঁধন

    আমাকে দূর্বল ভেবে বার বার ভুল করিস না হে বোকার দল,
    আমি জেগে উঠলেই হবে চুরমার তোদের যত ক্ষমতার বল।
    আমার গর্জনে যদি আঘাতহানে অত্যাচারীর প্রাসাদ হয় নড়বড়ে
    হয়ে ব্যাকুল জালিম হারায় কুল উড়ে যায় আমার প্রলয়ী ঝড়ে।

    আমি বিন্দিু বিন্দু রক্তে গড়ি সিন্ধু ভাসিয়ে নিই যত পর্বত ইমারত,
    আমাকে ক্ষ্যাপানোর ফল যে বুঝে, দেখায় না ক্ষ্যাপানোর হিম্মত।।

    যুগে যুগে দেশে দেশে আমার হুংকারে কেঁপেছে তোদের মসনদ
    আমিই ভাল-মন্দ সত্য মিথ্যে যাচাই করে দিই ক্ষমতার সনদ।
    আমি চাইলেই পারি বসাতে তোদের,আবার চাইলেই পারি হটাতে;
    তোদের যতো লম্ফ-জম্ফ- ক্ষমতার নাটাই কিন্তু আমার হাতে!

    আমাকে ডিঙ্গিয়ে ক্ষমতায় থাকবি জিয়ে অতোই নয়রে শরবত,
    আমাকে ক্ষ্যাপানোর ফল যে বুঝে, দেখায় না ক্ষ্যাপানোর হিম্মত।।

    বিশ্বাস করে ক্ষমতা দিলে ক্ষমতার বলে করিস লাফালাফি,
    ক’বছরের ক্ষমতায় গিয়ে কতো পাপ করিস, হে মহাপাপী !
    খুন ডাকাতি গুম লুণ্ঠন অরাজকতায় করিস দেশের শাসন
    আমাকে ভাবিস তুচ্ছ ফেলনা ! ভন্ডামীতে তোর নিত্য ভাষণ।।

    তুচ্ছ আমি উচ্চ হলে হতে পারি ক্যাওকারাডং হিমালয় পর্বত,
    আমাকে ক্ষ্যাপানোর ফল যে বুঝে দেখাবে না ক্ষ্যাপানোর হিম্মত।।

    আমি ৫২-৭১ লড়েছি, ইয়াহিয়া জিন্নাহ ভুট্টু করেছি চূর্ণ,
    আমি আমার দেশ প্রেমে মরেছি- মাতৃভূমি করেছি ধন্য।
    আমি কেমন লড়াকু আর কত রক্ত নদী দিতে পারি পাড়ি,
    আমি মুহূর্তে গলে আবার মুহূর্তে জমে যাই দেখে শত শব সারি।

    আমাকে ক্ষ্যাপানোর তাই কোন উপায় নাই, করিস না কোন কসরত;
    আমাকে ক্ষ্যাপানোর ফল যে বুঝে, দেখায় না ক্ষ্যাপানোর হিম্মত।।

    আমি প্রয়োজনে আবার লড়বো দেশ মাতৃকার ক্রান্তিকালে,
    আবার না হয় ভাসবে আমার লাশ সাগর নদী আর খালে।
    তবুও আমি রক্তের ধারে বাতিলের মসনদ করবো চূর্ণ,
    আমি আমার খুন ও জীবন দিয়ে যাবো মাতৃভূমির জন্য।

    কিছুতেই আমাকে দমাতে পারবি না বোকারা যতই করিস মহরত,
    আমাকে ক্ষ্যাপানোর ফল যে বুঝে, দেখায় না ক্ষ্যাপানোর হিম্মত।।

    আমি একে একে মরি লাখে লাখে মরি তবুও নই ভীত!
    আমি আমাকে হারাই, স্বজন হারাই তবুও থাকি প্রীত।
    আমি আমাকে বিলিয়ে সর্বস্ব হারিয়ে থাকতে চাই সদা পুত্,
    এই দেশ আমার আমি যে তার- এই দেশ আমার মায়ের মতো।

    দেশপ্রেম আমার ঈমানি তেজ আমি মুহাম্মদ (সঃ) এর উম্মত।
    আমাকে ক্ষ্যাপানোর ফল যে বুঝে, দেখায় না ক্ষ্যাপানোর হিম্মত।।

    পতেঙ্গা, চট্টগ্রাম

    15
    12 Comments
    • দারুণ দাদা, শুভকামনা

    • গনতন্ত্র মুক্তি পাক।

    • অনেক সুন্দর ও মূল্যবান কথামালায় ভরপুর। ভাললাগল কবিতাটি পড়ে। অভিনন্দন ও শুভেচ্ছা। জনতার ঐক্য ও দেশপ্রেমের তেজস্বীতা একটি জাতির প্রধাণ চালিকাশক্তি।

    • শুভকামনা

    • বেশ একটা বিপ্লবী সুর রয়েছে কবি। জনতার শক্তি সত্যি অদম্য তবে এই যুগে এসে কেনো যেনো বার বার মনে হয় রক্ত না ঝড়িয়েও একটা দেশে বিপ্লব আনা সম্ভব অস্ত্র ছাড়াও শান্তি চুক্তি সম্ভব। খুব ভালো লাগলো কবিপ্রিয় @nilufar-ghani এর মতামত। শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন সকলে।

    • ভেড়ার পালের গণতন্ত্র থেকে মানুষের গণতন্ত্রে উত্তরনের আর কত দেরি?

    • তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 14 June 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!

    • শক্তি সর্বদা প্রফুল্লচিত্তে

    • কৃতজ্ঞতা জ্ঞাপন করছি – সম্মানিত তুলট পরিবার (সকল কবি/লেখক এবং তুলট পরিচালনা পরিষদ)’এর প্রতি। আমাকে এই সম্মানে সম্মানিত করায়। শুভ কামনা সকলের জন্য।

Skip to toolbar