Profile Photo

Abu TaherOffline

  • Abu-Taher
  • Profile picture of Abu Taher

    Abu Taher

    • 4 years, 4 months ago

    দেশের চাষী ব্যস্ত আজি
    সাংবাদিক আবু তাহের

    দেশের চাষী ব্যস্ত আজি
    গোলায় ভরছে ধান,
    নতুন ধানের আনন্দেতে
    চাষীর মুখে গান।

    রৌদ্রে পোড়ে বৃষ্টি ভিজে
    গায়ের ঝরায় ঘাম,
    খুশি থাকে কৃষক সবাই
    পাইলে ন্যয্য দাম।

    ধান কাটিয়ে উঠোন মাঝে
    চাষীর মুখে হাঁক,
    বোশেখ মাসের খড়া তাপে
    মেঘের বজ্র ডাক।

    খড় শুকিয়ে ঢিপি সাজায়
    খাবে গরুর পাল,
    গিন্নির মুখে পান সুপারী
    হাসি ভরা গাল।

    ধান বেঁচিয়ে আনছে চাষী
    স্বাদের ইলিশ মাছ,
    বিড়াল মশাই খুশি বেজায়
    ধরছে গিন্নির পাছ।

    5
    4 Comments
Skip to toolbar